ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
দেশের সামষ্টিক অর্থনীতির অবস্থা নিয়ে যা জানালেন অর্থ উপদেষ্টা
ডুয়া ডেস্ক : উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ জানিয়েছেন, বর্তমানে দেশের বাইরে বাংলাদেশের ইমেজ অনেক বেটার এবং দেশের সামষ্টিক অর্থনীতির অবস্থা মোটামুটি ভালো। সোমবার (১৭ ফেব্রুয়ারি) ওসমানী স্মৃতি মিলনায়তনে তিন দিনের জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের দ্বিতীয় দিনের দ্বিতীয় অধিবেশন শেষে অর্থ উপদেষ্টা সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, আমাদের কিন্তু বর্তমানে দেশের সামষ্টিক অর্থনীতির অবস্থা মোটামুটি ভালো। কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্স পজিটিভ, ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট পজিটিভ, রেমিট্যান্স ভালো। বিষয়টা এমন না যে আমরা মরিয়া হয়ে উঠেছি আইএমএফ ও বিশ্ব ব্যাংক থেকে ঋণের জন্য। বর্তমানে বাংলাদেশের ইমেজ কিন্তু বাইরে অনেক বেটার।
এসময় সাংবাদিকরা প্রশ্ন করেন, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে কী কোনো নেগোসিয়েশন হয়েছে কিনা? জবাবে অর্থ উপদেষ্টা বলেন, আইএমএফ এর সঙ্গে নেগোসিয়েশন হয়েছে, তারা একটা বোর্ড...। আমরা বলেছি যে আমাদের কিছু কাজ আছে। অনেকেই ভাবছে আমরা ভিক্ষা করে টাকা পয়সা নিয়ে আসছি। আমরা আমাদের নিজস্ব তাগিদে অনেক কন্ডিশন মেনে আনছি। কিছু শর্ত আছে তারা বললেই আমরা করবো, বিষয়টা কিন্তু তা না। আমরা বলেছি আমরা আমাদের মতো করে করবো।
আগামী মার্চ মাসে আইএমএফ এর বোর্ড সভায় বাংলাদেশের ঋণ প্রস্তাব উঠবে, এমন প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা বলেন, মার্চে না, আমরা বলেছি একটু অপেক্ষা করবো। জুনে এক সঙ্গে দুইটার রিভিউ করবো। সেটা আমাদের জন্য বেটার হবে। দ্রুত আমাদের পর্যাপ্ত সাপোর্টের প্রয়োজন।
এটা আমরা চেয়েছি নাকি আইএমএফ নিজে থেকে করবে বলেছে, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, তারা সাজেস্ট করেছে, তবে আমি বলেছি অনেকগুলো বিষয় আছে যেটা আমরা দ্রুত করতে পারবো না।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি