ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
ঢাবি জুডো প্রতিযোগিতায় সূর্যসেন হল এবং শেখ ফজিলাতুন্নেছা হল চ্যাম্পিয়ন
ঢাকা বিশ্ববিদ্যালয় আন্তঃহল জুডো প্রতিযোগিতায় ছাত্রদের গ্রুপে সূর্যসেন হল এবং ছাত্রীদের গ্রুপে শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল চ্যাম্পিয়ন হয়েছে। ছাত্রদের গ্রুপে মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল এবং ছাত্রীদের গ্রুপে শামসুন নাহার হল রানার্স আপ হয়েছে।
গতকাল বৃহস্পতিবার কেন্দ্রীয় খেলার মাঠে দিনব্যাপী এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতায় ছাত্রীদের গ্রুপে শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল ৩টি স্বর্ণ, ১টি রৌপ্য ও ২টি তাম্র পেয়ে চ্যাম্পিয়ন এবং শামসুন নাহার হল ১টি স্বর্ণ, ২টি রৌপ্য ও ৩টি তাম্র পেয়ে রানার্স আপ হয়।
ছাত্রদের গ্রুপে সূর্যসেন হল ৩টি স্বর্ণ পেয়ে চ্যাম্পিয়ন এবং মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল ২টি স্বর্ণ, ৫ টি রৌপ্য ও ৫ টি তাম্র পেয়ে রানার্স আপ হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয় ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ড. উপমা কবির প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এসময় বিভিন্ন হলের প্রাধ্যক্ষ, আবাসিক শিক্ষক, ক্রীড়া কমিটির সদস্য ও হল সংসদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, প্রতিযোগিতায় ৪টি ওজন শ্রেণিতে ছাত্রী হলের ২৮ জন এবং ৬টি ওজন শ্রেণিতে ছাত্র হলের ৩৬ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ সালমান মুক্তাদিরের
- ৪৩ পদে নিয়োগ দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, আবেদন অনলাইনে
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- তিন পদে ৩৫ জনকে নিয়োগ দেবে নৌপরিবহণ মন্ত্রণালয়
- এইচএসসি উত্তীর্ণদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক, জানুন বিস্তারিত
- মাসে ৩৫শ রিঙ্গিত বৃত্তিতে মালায়ায় পিএইচডির সুযোগ
- ওয়ালটনে টেরিটরি সেলস ম্যানেজার পদে নিয়োগ
- বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকে চাকরি, আবেদন ১৭ অক্টোবর পর্যন্ত