ঢাকা, রবিবার, ১৬ আগস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩
দুর্নীতির মামলায় চীনের দুই সাবেক প্রতিরক্ষামন্ত্রীর মৃত্যুদণ্ড
আন্তর্জাতিক ডেস্ক: দুর্নীতি ও ঘুষ গ্রহণের অভিযোগে চীনের সাবেক দুই প্রতিরক্ষামন্ত্রী ওয়েই ফেংহে ও লি শাংফুকে মৃত্যুদণ্ড দিয়েছেন দেশটির একটি সামরিক আদালত। তবে দণ্ড দুই বছরের জন্য স্থগিত রাখা হয়েছে বলে জানিয়েছে রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া। বৃহস্পতিবার (৭ মে) এ তথ্য প্রকাশিত হয়।
চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, স্থগিত মৃত্যুদণ্ড সাধারণত পরবর্তীতে যাবজ্জীবন কারাদণ্ডে রূপান্তরিত হয়। আদালতের রায়ে ওয়েই ফেংহেকে সরাসরি ঘুষ গ্রহণের অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়েছে। তিনি ২০১৮ থেকে ২০২৩ সাল পর্যন্ত চীনের প্রতিরক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।
অন্যদিকে তার উত্তরসূরি লি শাংফুর বিরুদ্ধে ঘুষ গ্রহণ ও প্রদান—দুই ধরনের অভিযোগই প্রমাণিত হয়েছে বলে আদালত জানায়।
লি শাংফু ২০২৩ সালে দায়িত্ব নেওয়ার কয়েক মাসের মধ্যেই রহস্যজনকভাবে নিখোঁজ হন এবং পরে তাকে পদ থেকে সরিয়ে দেওয়া হয়। তিনি সামরিক সরঞ্জাম ক্রয় ও ক্ষেপণাস্ত্র প্রযুক্তি বিশেষজ্ঞ হিসেবে পরিচিত ছিলেন।
বিশ্লেষকদের মতে, এই রায় প্রেসিডেন্ট শি জিনপিংয়ের দীর্ঘদিনের দুর্নীতিবিরোধী অভিযানের অংশ। আন্তর্জাতিক সংবাদমাধ্যম এপি জানায়, দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের পাশাপাশি রাজনৈতিক আনুগত্য নিশ্চিত করতেও শি জিনপিং শীর্ষ সামরিক ও রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন।
এর আগে চলতি বছরের জানুয়ারিতে চীনের সামরিক বাহিনীর একাধিক শীর্ষ কর্মকর্তাকে বহিষ্কার করা হয়। বর্তমানে ১১ সদস্যের শক্তিশালী ‘সেন্ট্রাল মিলিটারি কমিশন’ অনেকটাই সংকুচিত হয়ে গেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
২০২৪ সালে ওয়েই ফেংহে ও লি শাংফুকে কমিউনিস্ট পার্টি থেকে বহিষ্কার করা হয়। এরপর তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার কার্যক্রম শুরু হয়।
বর্তমানে ডং জুন চীনের প্রতিরক্ষামন্ত্রী হিসেবে দায়িত্বে থাকলেও তিনি এখনো সেন্ট্রাল মিলিটারি কমিশনের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হননি।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের জুলাইয়ের বেতন ফাইল চূড়ান্ত
- এসএসসির ফল পুনঃনিরীক্ষণে আবেদন করবেন যেভাবে
- আজকের বাজারে স্বর্ণের দাম (৯ আগস্ট)
- আজকের বাজারে স্বর্ণের দাম (১০ আগস্ট)
- দাখিল ও কারিগরি বোর্ডের ফল দেখবেন যেভাবে
- এসএসসির ফল পুনঃনিরীক্ষণ নিয়ে যা জানালেন শিক্ষামন্ত্রী
- পরীক্ষায় ফেল বা খারাপ করার পর শিক্ষার্থীদের করণীয় কী
- ১৯তম নিবন্ধন থেকে শিক্ষক নিয়োগে সুপারিশ করবে না এনটিআরসিএ
- নতুন নিয়মে এসএসসির খাতা চ্যালেঞ্জ করবেন যেভাবে
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাবেক মহাসচিব রঞ্জন কর্মকার আর নেই
- এসএসসিতে ফেলের হার ৩৭.৭৫ শতাংশ
- বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডে ৪৮ পদে নিয়োগ, আবেদন শুরু ১১ আগস্ট
- পাট গবেষণা ইনস্টিটিউটে ৪১ পদে নিয়োগ
- জবির ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ, আবেদন নভেম্বরে
- এসএসসির ফলাফল দেখবেন যেভাবে