ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
‘সমুদ্রসীমা সুরক্ষিত রাখতে কোস্টগার্ডকে আধুনিক করার উদ্যোগ নিয়েছে সরকার’
ডুয়া ডেস্ক: কোস্টগার্ডকে আধুনিক করতে সব ব্যবস্থা নিয়েছে সরকার। এরই অংশ হিসেবে হেলিকপ্টার বোর্ড সংযুক্তির মাধ্যমে আরও আধুনিকায়নের কাজ চলছে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ কোস্টগার্ডের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
জাহাঙ্গীর আলম বলেন, ছাত্র-জনতার আন্দোলনের মধ্য দিয়ে একটি নতুন বাংলাদেশের জন্ম হয়েছে। সেই ধারাবাহিকতায় কোস্টগার্ড সদস্যরাও কাজ করে যাচ্ছে।
সমুদ্রসীমা সুরক্ষিত রাখতে কোস্টগার্ড সদস্যরা নিরলসভাবে কাজ করে যাচ্ছে জানিয়ে তিনি বলেন, কোস্টগার্ড নিয়মিত টহল দিয়ে সীমান্ত পাহারা দিচ্ছে। সাগর ও নদীতে মৎস্যজীবীদের নিরাপত্তায় সফলভাবে কাজ করে যাচ্ছে।
এ উপদেষ্টা বলেন, আন্দোলন পরবর্তী সময়ে কোস্টগার্ড সদস্যরা আইনশৃঙ্খলা রক্ষায় কাজ করে যাচ্ছে। একইসঙ্গে বিভিন্ন অপরাধ কর্মকাণ্ডে জড়িত ধরতে অভিযানে অংশ নিয়ে গ্রেপ্তার করেছে।
এর আগে, সুশৃঙ্খলবাহিনী হিসেবে কোস্টগার্ডের সালাম গ্রহণ করেন উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- কানাডা বনাম বসনিয়ার ম্যাচ চলছে: সরাসরি দেখুন (LIVE)
- আর্জেন্টিনা বনাম আলজেরিয়া: কখন, কোথায়, কীভাবে দেখবেন সম্পূর্ণ ম্যাচ
- ফ্রান্স-সেনেগাল ম্যাচ: জেনে নিন কবে, কোথায় ও কীভাবে দেখবেন
- পর্তুগাল বনাম ডিআর কঙ্গো ম্যাচ, কখন কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ইংল্যান্ড বনাম ক্রোয়েশিয়া: কখন কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়ার টি-২০ ম্যাচ-দেখুন সরাসরি (LIVE)
- আজ জার্মানি বনাম কুরাকাও: কখন শুরু, কোথায় দেখবেন লাইভ
- কানাডা বনাম কাতার ম্যাচ: লাইভ দেখবেন যেভাবে
- চলছে আর্জেন্টিনা বনাম আলজেরিয়ার ম্যাচ: সরাসরি দেখুন এখানে
- চলছে ব্রাজিল বনাম মরক্কোর ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- ঢাবিতে ৬৪ জনে ১ জন চান্স পেলেও প্রাথমিকে সবাইকে নিব: ববি হাজ্জাজ
- ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
- ব্রাজিল বনাম হাইতি ম্যাচের নতুন সময় ঘোষণা
- ব্রাজিল বনাম মরক্কো: দেখুন একাদশ-দেখার উপায়
- চলছে পর্তুগাল বনাম ডিআর কঙ্গো ম্যাচ, সরাসরি Live দেখুন এখানে