ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
৩০ টাকা দরে চাল পাবে ৫০ লাখ পরিবার : খাদ্য উপদেষ্টা
ডুয়া ডেস্ক: রমজান মাস উপলক্ষ্যে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় মার্চ ও এপ্রিল মাসে ৫০ লাখ পরিবারকে খাদ্য সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই দুই মাসে মোট তিন লাখ টন চাল বিতরণ করা হবে। প্রতিটি পরিবার ১৫ কেজি চাল পাবে, যার মূল্য প্রতি কেজি ৩০ টাকা।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের দ্বিতীয় দিনের খাদ্য ও ভূমি মন্ত্রণালয় সংক্রান্ত অধিবেশনে খাদ্য ও ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার এই তথ্য জানান।
তিনি আরও জানান, টিসিবির মাধ্যমে আরও ৫০ হাজার টন এবং ওএমএসের মাধ্যমে এক লাখ টন চাল বিতরণ করা হবে। এছাড়া ঈদে এক কোটি পরিবারকে বিনামূল্যে ১০ কেজি করে চাল দেওয়া হবে।
খাদ্য উপদেষ্টা বলেন, রমজান মাসে স্বল্পমূল্যে এবং বিনামূল্যে খাদ্যশস্য বিতরণের এই কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য ডিসিদের নির্দেশনা দেওয়া হয়েছে।
আলী ইমাম মজুমদার আরও যোগ করেন, খাদ্য বিতরণের এই উদ্যোগ বাজারের দাম নিয়ন্ত্রণে সহায়তা করবে এবং এর প্রধান তদারকি করবেন ডিসিরা।
সভায় খাদ্য ও ভূমি মন্ত্রণালয়ের সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি