ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
শিগগিরই আসছে তেলের বড় চালান, রমজানের আগেই কাটবে সংকট
ডুয়া ডেস্ক: ডিসেম্বর মাসে সয়াবিন তেলের দাম বৃদ্ধির পরে বাজারে আবারও সংকট দেখা দিয়েছে। আসন্ন রমজানেও এই সংকট চলতে পারে কিনা তা নিয়ে আলোচনা করতে ভোক্তা অধিকার অধিদপ্তর ১৬ই ফেব্রুয়ারি সরবরাহকারী ও বিক্রেতাদের সাথে একটি বৈঠক করে। পাইকারি ব্যবসায়ীরা তেল সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোর উপর কৃত্রিম সংকট তৈরি ও বাজারে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ করেন।
তবে টিকে গ্রুপের পরিচালক সফিউল তসলিম জানান, ২৪ তারিখে তেলের একটি বড় চালান আসবে এবং ২৬শে ফেব্রুয়ারির পর সংকট কেটে যাবে। বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে তেলের দাম স্থিতিশীল রয়েছে এবং টিকে গ্রুপ, মেঘনা গ্রুপ, সিটি গ্রুপ ও বাংলাদেশ এডিবল অয়েল চাহিদার তুলনায় বেশি তেল আমদানি করছে। যা আগামী ৭-১০ দিনের মধ্যে বাজারে পাওয়া যাবে।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আলীম আখতার খান সতর্ক করে বলেছেন, ভোজ্য তেলের সাথে অন্য পণ্য, যেমন চাল, আটা বা চা পাতা কিনতে বাধ্য করা হলে কোম্পানি ও ডিলারদের জরিমানা করা হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি