ঢাকা, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
কনসার্ট স্থগিত করে হাসপাতালে নেওয়া হল শাকিরাকে
ডুয়া ডেস্ক: পপ তারকা শাকিরার অসুস্থতার কারণে পেরুতে তার কনসার্ট স্থগিত করা হয়। তীব্র পেট ব্যথার কারণে তাকে হাসপাতালে ভর্তি হতে হয়।
শাকিরা সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে জানান, শনিবার রাতে তিনি জরুরি বিভাগে যান এবং বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি তার এক্স হ্যান্ডেলে (সাবেক টুইটার) দুঃখ প্রকাশ করে কনসার্ট বাতিলের কথা জানান। কলম্বিয়ান এই তারকা লেখেন, "আমি অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, গত রাতে পেট ব্যথার কারণে আমাকে হাসপাতালে যেতে হয়েছে। বর্তমানে আমি হাসপাতালে ভর্তি আছি।"
চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, আপাতত তার পারফর্ম করা সম্ভব নয়। শাকিরা আরও জানান, পেরুর ভক্তদের জন্য তিনি মুখিয়ে ছিলেন। তাই শো স্থগিত হওয়ায় তিনি খুবই দুঃখিত।
তবে তিনি আশ্বাস দিয়েছেন যে তার দল এবং কনসার্টের আয়োজকরা নতুন তারিখ নির্ধারণের জন্য কাজ শুরু করেছেন। শাকিরা আরও বলেন, "আমি তোমাদের সবাইকে ভালোবাসি। বিষয়টি বোঝার জন্য ধন্যবাদ।"
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)