ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
হাম আক্রান্ত ও উপসর্গ নিয়ে আরও ১৭ শিশুর মৃ'ত্যু
নিজস্ব প্রতিবেদক: হাম পরিস্থিতিতে দেশের বিভিন্ন এলাকায় শিশুমৃত্যুর সংখ্যা উদ্বেগজনক হারে বাড়ছে। রবিবার (৩ মে) সকাল ৮টা থেকে সোমবার (৪ মে) একই সময় পর্যন্ত হাম আক্রান্ত ও উপসর্গ নিয়ে ১৭ শিশুর মৃত্যু হয়েছে। এতে গত ১৫ মার্চ থেকে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩১১ জনে। স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো নিয়মিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম ও সন্দেহজনক হাম মিলিয়ে আরও ১৭ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ১১ জন ঢাকা বিভাগ এবং ৮ জন ঢাকা জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা। এ নিয়ে ১৫ এপ্রিল থেকে এখন পর্যন্ত নিশ্চিত হাম আক্রান্ত হয়ে ৫২ জন এবং উপসর্গ নিয়ে ২৫৯ জন শিশুর মৃত্যু হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৫৪ জন শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে। একই সময়ে আরও ১ হাজার ৩০২ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। সব মিলিয়ে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট ৪১ হাজার ৭৯৩ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে, আর পরীক্ষায় নিশ্চিতভাবে আক্রান্ত হয়েছে ৫ হাজার ৪৬৭ জন।
এ সময়ে ২৮ হাজার ৮৪২ জন শিশু হামের উপসর্গ নিয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়। এর মধ্যে ২৫ হাজার ১৫১ জন চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের বিভাগভিত্তিক তথ্য অনুযায়ী, আক্রান্ত ও মৃত্যুর শীর্ষে রয়েছে ঢাকা ও রাজশাহী বিভাগ। ১৫ মার্চ থেকে ঢাকা বিভাগে ৩ হাজার ৭৪৮ জন নিশ্চিত রোগী এবং ১৮ হাজার ৯৫৭ জন সন্দেহজনক রোগী শনাক্ত হয়েছে। এ সময়ে এই বিভাগে নিশ্চিত ৩৪ জন এবং সন্দেহজনক ১২৭ জন শিশুর মৃত্যু হয়েছে। অন্যদিকে রাজশাহী বিভাগে ১ হাজার ৩৪ জন নিশ্চিত এবং ১ হাজার ৭৬০ জন সন্দেহজনক রোগী শনাক্ত হয়েছে, যেখানে মোট ৭৩ জনের মৃত্যু হয়েছে, এর মধ্যে ৭০ জনই সন্দেহজনক হাম রোগী।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত