ঢাকা, রবিবার, ১৬ আগস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩
বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র ফের বন্ধ
নিজস্ব প্রতিবেদক: দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র মাত্র একদিনেরও কম সময় সচল থাকার পর আবারও বন্ধ হয়ে গেছে। দীর্ঘদিন বন্ধ থাকার পর চালু হলেও অল্প সময়ের ব্যবধানে পুনরায় উৎপাদন বন্ধ হওয়ায় এ কেন্দ্রের কার্যক্রম নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।
শুক্রবার (১ মে) রাত সাড়ে ৮টায় কেন্দ্রটি পুনরায় চালু করা হয়। এরপর শনিবার সন্ধ্যা পর্যন্ত বিদ্যুৎ উৎপাদন চললেও সন্ধ্যা ৭টা ২৭ মিনিটে হঠাৎ করেই তা বন্ধ হয়ে যায়। এর আগে টানা ছয় দিন বন্ধ থাকার পর প্রথম ইউনিট থেকে আবার উৎপাদন শুরু হয়েছিল।
প্রধান প্রকৌশলী আবু বক্কর সিদ্দিক বিষয়টি নিশ্চিত করে জানান, টিউব লিকেজজনিত সমস্যার কারণে উৎপাদন বন্ধ করতে হয়েছে। বন্ধ হওয়ার আগে প্রথম ইউনিট থেকে ৬০ থেকে ৬৫ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছিল।
তিনি আরও বলেন, ইউনিটটি কখনো চালু আবার কখনো বন্ধ হচ্ছে এবং মাঝে মাঝে সীমিত পরিমাণ বিদ্যুৎ সরবরাহ দিচ্ছে। বিভিন্ন ধরনের সমস্যা শুরু থেকেই বিদ্যমান রয়েছে, তবে এ বিষয়ে বিস্তারিত মন্তব্য করা তার পক্ষে সম্ভব নয়।
কয়লাখনির ব্যবস্থাপনা পরিচালক শাহ আলম জানান, কোল ইয়ার্ড সংক্রান্ত সমস্যার দ্রুত সমাধানে কাজ চলছে। উৎপাদিত কয়লা সংরক্ষণের জন্য বিকল্প ব্যবস্থা নেওয়ার বিষয়েও ঊর্ধ্বতন কর্তৃপক্ষ চিন্তাভাবনা করছে।
সূত্র অনুযায়ী, পার্বতীপুর বড়পুকুরিয়া কয়লাখনির কয়লা ব্যবহারের লক্ষ্যে ২০০৬ সালে ৫২৫ মেগাওয়াট ক্ষমতার এই তাপবিদ্যুৎ কেন্দ্রটি চালু করা হয়। শুরুতে দুটি ১২৫ মেগাওয়াট ইউনিট দিয়ে উৎপাদন শুরু হলেও পরে ২০১৭ সালে ২৭৫ মেগাওয়াট ক্ষমতার আরেকটি ইউনিট যুক্ত করা হয়। তবে যান্ত্রিক ত্রুটি ও বিভিন্ন জটিলতার কারণে কেন্দ্রটি কখনোই ধারাবাহিকভাবে পূর্ণ সক্ষমতায় বিদ্যুৎ উৎপাদন করতে পারেনি। ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের জুলাইয়ের বেতন ফাইল চূড়ান্ত
- এসএসসির ফল পুনঃনিরীক্ষণে আবেদন করবেন যেভাবে
- আজকের বাজারে স্বর্ণের দাম (১০ আগস্ট)
- দাখিল ও কারিগরি বোর্ডের ফল দেখবেন যেভাবে
- এসএসসির ফল পুনঃনিরীক্ষণ নিয়ে যা জানালেন শিক্ষামন্ত্রী
- পরীক্ষায় ফেল বা খারাপ করার পর শিক্ষার্থীদের করণীয় কী
- ১৯তম নিবন্ধন থেকে শিক্ষক নিয়োগে সুপারিশ করবে না এনটিআরসিএ
- নতুন নিয়মে এসএসসির খাতা চ্যালেঞ্জ করবেন যেভাবে
- এসএসসিতে ফেলের হার ৩৭.৭৫ শতাংশ
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাবেক মহাসচিব রঞ্জন কর্মকার আর নেই
- বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডে ৪৮ পদে নিয়োগ, আবেদন শুরু ১১ আগস্ট
- পাট গবেষণা ইনস্টিটিউটে ৪১ পদে নিয়োগ
- এসএসসির ফলাফল দেখবেন যেভাবে
- এসএসসিতে ৩১২ শিক্ষাপ্রতিষ্ঠানের সবাই ফেল
- ঢাবির ৯২ শিক্ষকের বিরুদ্ধে গোপন তৎপরতার অভিযোগ, ৫৮ জন শনাক্ত