ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩
হরমুজ বন্ধ, খাদ্য নিরাপত্তায় বড় হুমকি
নিজস্ব প্রতিবেদক: মধ্যপ্রাচ্যের সংঘাতের জেরে বৈশ্বিক কৃষি খাতে বড় ধরনের অস্থিরতা দেখা দিয়েছে। হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় সার সরবরাহে ধস নেমেছে, যা বিশ্বজুড়ে খাদ্য উৎপাদনকে ঝুঁকির মুখে ফেলছে।
ইরানকে ঘিরে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের যুদ্ধের প্রভাবে হরমুজ প্রণালি কার্যত বন্ধ হয়ে পড়েছে। ফলে যুদ্ধ শুরুর পর থেকে আন্তর্জাতিক বাজারে সারের চালান প্রায় থেমে গেছে, যা কৃষি উৎপাদনে বড় ধাক্কা দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
বিশ্লেষকদের মতে, এই পরিস্থিতির কারণে সারের দাম বাড়ার পাশাপাশি ফসলের ফলন ৩০ শতাংশ পর্যন্ত কমে যেতে পারে। এতে করে খাদ্যপণ্যের দামও উল্লেখযোগ্য হারে বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা-কে দেওয়া সাক্ষাৎকারে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা-এর প্রধান অর্থনীতিবিদ ম্যাক্সিমো তোরিও বলেন, পরিস্থিতি ক্রমেই জটিল হচ্ছে এবং কৃষি মৌসুমের সময়সূচির সঙ্গে প্রতিযোগিতা তৈরি হয়েছে।
তিনি জানান, এশিয়ার কিছু দেশে ইতোমধ্যেই বপন মৌসুম শেষ হয়ে গেছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্র ও ব্রাজিলের মতো বড় রপ্তানিকারক দেশগুলো কম নাইট্রোজেন নির্ভর ফসলের দিকে ঝুঁকতে পারে। ফলে গম ও ভুট্টার পরিবর্তে সয়াবিন চাষ বাড়তে পারে।
তোরিও আরও বলেন, জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে কৃষকদের একটি অংশ জৈব জ্বালানি উৎপাদনের দিকেও ঝুঁকতে পারেন। ইতোমধ্যে গম ও সয়াবিনের দাম বাড়তে শুরু করেছে এবং বছরের দ্বিতীয়ার্ধে এই প্রবণতা আরও বাড়তে পারে।
তিনি সতর্ক করে বলেন, আগামী বছরে পণ্যমূল্য ব্যাপকভাবে বাড়তে পারে এবং উচ্চ খাদ্য মূল্যস্ফীতি দেখা দিতে পারে। কারণ খাদ্য উৎপাদনের সঙ্গে জ্বালানির খরচ সরাসরি সম্পর্কিত।
তার ভাষায়, সময় যত গড়াচ্ছে, এই সংকট তত গভীর হচ্ছে এবং দ্রুত সমাধান না হলে পরিস্থিতি আরও অবনতির দিকে যেতে পারে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের নিয়োগপত্র, যোগদান ও পদায়নের সূচি প্রকাশ
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- বাস ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি
- ইবনে সিনা ট্রাস্টে মেডিকেল অফিসার নিয়োগ, আবেদন অনলাইনে
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)