ঢাকা, শনিবার, ২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩

অপতথ্য এখন বৈশ্বিক সমস্যায় পরিণত হয়েছে: তথ্যমন্ত্রী

২০২৬ মে ০২ ১৮:৩৯:০৮

অপতথ্য এখন বৈশ্বিক সমস্যায় পরিণত হয়েছে: তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: অবাধ তথ্যপ্রবাহ নিশ্চিত করতে হলে সবার আগে প্রয়োজন সঠিক ও নির্ভরযোগ্য তথ্য এমন মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, তথ্যের স্বাধীনতার পাশাপাশি অপতথ্য নিয়ন্ত্রণ করে “ক্লিন ইনফরমেশন” নিশ্চিত করা আজকের সময়ে সবচেয়ে বড় চ্যালেঞ্জ, কারণ ডিজিটাল হুমকি ও ভুয়া তথ্য এখন বৈশ্বিক সমস্যায় পরিণত হয়েছে।

শনিবার (০২ মে) ‘বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস ২০২৬’ উপলক্ষে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে (এনএসইউ) আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিশ্ববিদ্যালয়ের মিডিয়া, কমিউনিকেশন ও জার্নালিজম (এমসিজে) বিভাগ এ অনুষ্ঠানের আয়োজন করে।

তথ্যমন্ত্রী বলেন, অবাধ তথ্যপ্রবাহ সভ্যতার জন্য অক্সিজেনের মতো গুরুত্বপূর্ণ। তার মতে, মানুষ যেমন অক্সিজেন ছাড়া বাঁচতে পারে না, তেমনি সঠিক তথ্য ছাড়া কোনো রাষ্ট্র বা সমাজ টিকে থাকতে পারে না। ভুল তথ্য সমাজে বিভ্রান্তি ও অস্থিরতা তৈরি করে বলেও তিনি মন্তব্য করেন।

বর্তমান ডিজিটাল যুগের চ্যালেঞ্জ তুলে ধরে তিনি বলেন, এখন তথ্যের ঘাটতি নেই, বরং সঠিক তথ্যের অভাব রয়েছে। ডিজিটাল হ্যাজার্ড ও অপতথ্য এখন বৈশ্বিক সংকট হিসেবে দেখা দিয়েছে, যা মোকাবিলায় শুধু আইন নয়, বরং সৃজনশীল জ্ঞান ও বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি জরুরি।

তিনি আরও বলেন, রাজনৈতিক ও সামাজিক ব্যবস্থায় জবাবদিহির ঘাটতি রয়েছে। তথ্যপ্রবাহকে উন্মুক্ত রাখার পাশাপাশি এর শুদ্ধতা নিশ্চিত করতে একটি কার্যকর নিয়ন্ত্রণ কাঠামো প্রয়োজন। সরকার কর্তৃত্ববাদী নয়, বরং সেবামূলক ভূমিকার মাধ্যমে তথ্যপ্রবাহ সঠিক রাখতে কাজ করছে বলেও তিনি উল্লেখ করেন।জহির উদ্দিন স্বপন জানান, সঠিক তথ্য ও মুক্ত গণমাধ্যমের পরিবেশ নিশ্চিত করতে একটি দীর্ঘমেয়াদি রোডম্যাপ প্রণয়নের কাজ চলছে। পাশাপাশি দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগ, শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে একটি সমন্বিত ‘রিসোর্সফুল নেটওয়ার্ক’ গড়ে তোলার পরিকল্পনার কথাও তিনি তুলে ধরেন।

নর্থ সাউথ ইউনিভার্সিটির উপাচার্য আবদুল হান্নান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আজিজ আল কায়সার, নোয়াব সভাপতি ও দৈনিক মানবজমিনের সম্পাদক মতিউর রহমান চৌধুরী, সম্পাদক পরিষদের সাধারণ সম্পাদক ও দৈনিক বণিক বার্তার সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ এবং ইউনেসকোর বাংলাদেশ প্রতিনিধি সুসান ভাইজ।

অনুষ্ঠানে নোয়াব সভাপতি মতিউর রহমান চৌধুরী বলেন, বর্তমানে সাংবাদিকতা অস্থির সময় পার করছে। মূলধারার সংবাদমাধ্যম নানা চ্যালেঞ্জের মুখে রয়েছে, অন্যদিকে সোশ্যাল মিডিয়া ও ফটো কার্ডের মাধ্যমে ছড়িয়ে পড়া ভুয়া তথ্য জনমনে বিভ্রান্তি তৈরি করছে। এই পরিস্থিতিতে মূলধারার গণমাধ্যমই সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়ছে বলে তিনি মন্তব্য করেন।

সেমিনারে স্বাগত বক্তব্য দেন এনএসইউর মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন মো. রিজওয়ানুল ইসলাম। মূল প্রবন্ধ উপস্থাপন করেন এমসিজে বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক এ এস এম রেজওয়ান-উল-আলম। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও অ্যান্ড কমিউনিকেশনের প্রধান নির্বাহী এ এইচ এম বজলুর রহমান।

সবশেষে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস ২০২৬ উপলক্ষে আয়োজিত এ সেমিনারে শিক্ষক-শিক্ষার্থীসহ অংশগ্রহণকারীরা দেশের সাংবাদিকতা ও তথ্যপ্রবাহের বিভিন্ন চ্যালেঞ্জ নিয়ে মতামত ও প্রস্তাব তুলে ধরেন।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

স্বর্ণের দামে রেকর্ড পতন

স্বর্ণের দামে রেকর্ড পতন

দেশের বাজারে নাটকীয়ভাবে কমছে স্বর্ণের দাম। মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে স্বর্ণের দাম ফের কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।... বিস্তারিত