ঢাকা, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩
কুর্মিটোলা হাসপাতালে অসুস্থ হজযাত্রীর খোঁজ নিলেন ধর্মমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: অসুস্থ হজযাত্রী গোলাম মোস্তফার স্বাস্থ্য পরিস্থিতি জানতে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে গিয়ে তার খোঁজখবর নিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ।
গতকাল (বৃহস্পতিবার) রাতে মন্ত্রী হাসপাতালে উপস্থিত হয়ে অসুস্থ হজযাত্রীর শারীরিক অবস্থার বিস্তারিত খোঁজ নেন।এ সময় তিনি হাসপাতালের পরিচালক, দায়িত্বরত চিকিৎসক এবং রোগীর স্বজনদের সঙ্গে কথা বলেন। পাশাপাশি অসুস্থ হজযাত্রীকে সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করার জন্য হাসপাতাল কর্তৃপক্ষকে অনুরোধ জানান।
উল্লেখ্য, হজযাত্রী গোলাম মোস্তফা (৭৪) সস্ত্রীক হজে যাওয়ার উদ্দেশ্যে হজক্যাম্পে আসার পথে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। অচেতন অবস্থায় হজক্যাম্পে পৌঁছালে তাকে প্রথমে ক্যাম্পের মেডিকেল সেন্টারে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা পরীক্ষা করে তার রক্তে উচ্চমাত্রার ব্লাড সুগার শনাক্ত করেন এবং পরে তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে।
ঢাকা হজ অফিসের পরিচালক মো. লোকমান হোসেন জানান, আজ (শুক্রবার) রাত ৯টা ১০ মিনিটে ওই হজযাত্রীর নির্ধারিত ফ্লাইট রয়েছে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তার ফ্লাইট ও পরবর্তী করণীয় সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া হবে।অসুস্থ হজযাত্রীর দ্রুত সুস্থতা কামনা করা হচ্ছে এবং চিকিৎসা পরিস্থিতি অনুযায়ী তার হজযাত্রা নিয়ে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর