ঢাকা, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩
ডাকসু ভবনের ক্যাফেটেরিয়ায় পচা মাংস রান্নার অভিযোগ
নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ভবনের নিচতলায় অবস্থিত কলাভবন ক্যাফেটেরিয়ার রান্নাঘরে পচা মাংস রান্নার অভিযোগ উঠেছে। বিষয়টি সামনে আসে ডাকসু নেতৃবৃন্দের নিয়মিত অভিযানের সময়, যেখানে ঘটনাটি হাতেনাতে ধরা পড়ে বলে দাবি করা হয়।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকেলে ডাকসুর মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক ফাতিমা তাসনিম জুমা এবং কার্যনির্বাহী সদস্য বেলাল হোসাইন অপুসহ কয়েকজন ক্যাফেটেরিয়ার রান্নাঘরে অভিযান পরিচালনা করেন।
জানা গেছে, ডাকসু ভবনের নিচতলায় অবস্থিত এই ক্যাফেটেরিয়াটি টিএসসির পরিচালকের তত্ত্বাবধানে পরিচালিত হয় এবং এটি ‘কলাভবন ক্যাফেটেরিয়া’ নামে পরিচিত। সেখানে শিক্ষার্থীদের জন্য রাতের খাবার প্রস্তুতের সময় পচা মাংস রান্না করা হচ্ছিল বলে অভিযোগ ওঠে।
পরে ক্যাফেটেরিয়ার রান্নাঘরে উপস্থিত হয়ে ফাতিমা তাসনিম জুমা বলেন, শিক্ষার্থীদের জন্য এসব পচা মাংস রান্না করা হচ্ছিল। বিষয়টি ক্যাফেটেরিয়ার ম্যানেজারকে জানানো হলে তিনি পাল্টা প্রশ্ন করেন, তাদের কি পচা মাংস রান্না করতে বলা হয়েছে কি না।
তিনি আরও জানান, এ ধরনের অভিযান চালালে অনেক সময় ‘মব’ তৈরির অভিযোগ তোলা হয়। বিষয়টি ইতোমধ্যে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরকেও জানানো হয়েছে। এখন তারা কী ব্যবস্থা নেন, সেটিই দেখার বিষয়।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের ১ম টি-টোয়েন্টি-দেখুন সরাসরি (LIVE)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা: দেখুন সবগুলো প্রশ্নের সঠিক সমাধান
- স্কুলছাত্রী থেকে ষাটোর্ধ্ব বৃদ্ধার সাথে অন্তরঙ্গের পর ভিডিও কুয়েট ছাত্রের
- বিকালে আসছে ১৯ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- বুলগেরিয়ার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নির্বাচিত হলো ঢাবি শিক্ষার্থীর প্রামাণ্যচিত্র
- বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের সিনেট সদস্য হলেন ৫ সংসদ সদস্য
- বিশ্ব র্যাঙ্কিংয়ে ১০০ ধাপ এগিয়েছে ঢাবি, যৌথভাবে দেশসেরা
- বদলে যাচ্ছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের নাম
- এসএসসি পরীক্ষার প্রশ্ন ফাঁস নিয়ে যা জানাল শিক্ষাবোর্ড
- স্বর্ণের দামে রেকর্ড পতন
- ঢাবি ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগে নবীনবরণ অনুষ্ঠিত
- ঢাবি শিক্ষার্থীর মরদেহ বাসা থেকে উদ্ধার
- বাংলাদেশসহ ৭৫ দেশের ভিসা স্থগিত যুক্তরাষ্ট্রে
- মিমোর মৃ'ত্যু ঘিরে সর্বশেষ যা জানা গেল
- ‘সিলটি’ ভাষাকে দ্বিতীয় রাষ্ট্রভাষা করার দাবি