ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
ঢাবিতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দুই নারী শিক্ষার্থী আহত
নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় হঠাৎ বজ্রপাতে দুই নারী শিক্ষার্থী আহত হয়েছেন। আহতরা হলেন সুফিয়া আক্তার (২২) ও ফারাহ আক্তার (২২)। তারা দুজনই বেসরকারি ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থী।
রোববার (২৬ এপ্রিল) বিকেল সাড়ে পাঁচটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার সামনে এ ঘটনা ঘটে।
আহতদের সহপাঠী অগ্নিলা স্বর্ণালী জানান, বিকেলে বৃষ্টির সময় অপরাজেয় বাংলা এলাকায় হেঁটে যাওয়ার সময় বজ্রপাতে তারা অচেতন হয়ে পড়ে। পরে বিষয়টি জানতে পেরে সহপাঠীরা দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তারা মেডিসিন ভবনে চিকিৎসাধীন রয়েছেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে বজ্রপাতে আহত দুই শিক্ষার্থীকে অচেতন অবস্থায় হাসপাতালে আনা হয়। পরে তাদের মেডিসিন ভবনে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর