×

ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩

হ/ত্যার শিকার জামিল লিমনের মরদেহ দেশে ফিরবে সোমবার

২০২৬ এপ্রিল ৩০ ১১:২৫:৪৫

হ/ত্যার শিকার জামিল লিমনের মরদেহ দেশে ফিরবে সোমবার

নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রে নিহত বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল লিমনের মরদেহ দেশে ফিরছে। আগামী সোমবার (৪ মে) সকাল ৮টা ৪০ মিনিটে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে তার মরদেহের। তবে একই ঘটনায় নিহত নাহিদা সুলতানা বৃষ্টির বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

দূতাবাস জানায়, এর আগে স্থানীয় সময় মঙ্গলবার জামিল লিমনের মরদেহ টাম্পার ফিউনারেল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে পুলিশ। মিয়ামির বাংলাদেশ কনস্যুলেট, প্রবাসী বাংলাদেশি কমিউনিটি এবং ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার সঙ্গে সমন্বয় করে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

মরদেহ হস্তান্তরের আগে পরিবারের সম্মতিও নেওয়া হয় এবং ইসলামি বিধান অনুযায়ী দাফনসংক্রান্ত সব প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। প্রথম জানাজা স্থানীয় সময় বৃহস্পতিবার টাম্পা বে এলাকার ইসলামিক সোসাইটিতে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা-এর দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল লিমন ও নাহিদা বৃষ্টি সম্প্রতি একটি মর্মান্তিক হত্যাকাণ্ডের শিকার হন। গত ১৬ এপ্রিল নিখোঁজ হওয়ার পর প্রায় ১০ দিন পর লিমনের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় তার রুমমেট হিশাম আবুঘারবিয়েহকে গ্রেপ্তার করা হয়েছে।

আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য ও আদালতের নথি অনুযায়ী, এই হত্যাকাণ্ড ছিল পরিকল্পিত ও অত্যন্ত নৃশংস। ঘটনার বিস্তারিত সামনে আসায় প্রবাসী বাংলাদেশিদের মধ্যে শোক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে।

এমজে/

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

ফের বিশ্ববাজারে সোনার দাম বাড়ল

ফের বিশ্ববাজারে সোনার দাম বাড়ল

ডুয়া ডেস্ক: আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম আবারও বেড়েছে। যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ সুদহার বাড়ানোর পর বিনিয়োগকারীরা এর প্রভাব পর্যালোচনা করছেন। একই... বিস্তারিত