ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় কত বিলিয়ন ডলার, যা জানাল পেন্টাগন
আন্তর্জাতিক ডেস্ক: ইরান যুদ্ধকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের সামরিক ব্যয়ের প্রথম আনুষ্ঠানিক হিসাব প্রকাশ করেছে পেন্টাগন। বুধবার (২৯ এপ্রিল) হাউজ আর্মড সার্ভিসেস কমিটিকে দেওয়া এক ব্রিফিংয়ে পেন্টাগনের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত মোট ব্যয় দাঁড়িয়েছে প্রায় ২৫ বিলিয়ন ডলারে। এ পরিমাণ অর্থ নাসার এক বছরের পুরো বাজেটের সমান বলে উল্লেখ করা হয়। খবর রয়টার্সের।
পেন্টাগনের ভারপ্রাপ্ত কমট্রোলার জুলস হার্স্ট জানান, মোট ব্যয়ের বড় অংশই গোলাবারুদ ও বিভিন্ন সমরাস্ত্রের পেছনে খরচ হয়েছে। তবে মধ্যপ্রাচ্যে ক্ষতিগ্রস্ত মার্কিন সামরিক ঘাঁটিগুলোর সংস্কার বা পুনর্নির্মাণ ব্যয় এই হিসাবের মধ্যে অন্তর্ভুক্ত আছে কি না, সে বিষয়ে তিনি স্পষ্ট করে কিছু বলেননি। এর আগে গত মাসে একটি সূত্র রয়টার্সকে জানায়, যুদ্ধ শুরুর প্রথম ছয় দিনেই যুক্তরাষ্ট্রের ব্যয় হয়েছিল অন্তত ১১.৩ বিলিয়ন ডলার।
প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ এই ব্যয়কে যৌক্তিক বলে দাবি করেছেন। তিনি বলেন, ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখাই যুক্তরাষ্ট্রের মূল উদ্দেশ্য। আইনপ্রণেতাদের উদ্দেশে তিনি প্রশ্ন তোলেন, ‘ইরানের পারমাণবিক বোমা ঠেকাতে আপনারা কতটা মূল্য দিতে প্রস্তুত?’ এ সময় তিনি ডেমোক্র্যাট সদস্যদের যুদ্ধকে চোরাবালি হিসেবে আখ্যায়িত করার সমালোচনা করে তাদের অযোগ্য ও পরাজিত মানসিকতার বলে মন্তব্য করেন।
উল্লেখ্য, ২৮ ফেব্রুয়ারি হামলা শুরু হওয়ার পর বর্তমানে দুই পক্ষের মধ্যে একটি ভঙ্গুর যুদ্ধবিরতি চলছে। এই সংঘাতে এখন পর্যন্ত ১৩ জন মার্কিন সেনা নিহত এবং শত শত আহত হয়েছেন। যুদ্ধের প্রভাবে জ্বালানি ও সারের দাম বেড়ে যাওয়ায় যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি তীব্র আকার ধারণ করেছে, যা আসন্ন মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের জন্য বড় রাজনৈতিক চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে, মাত্র ৩৪ শতাংশ মার্কিন নাগরিক এই যুদ্ধের প্রতি সমর্থন জানিয়েছেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- বাস ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি
- ইবনে সিনা ট্রাস্টে মেডিকেল অফিসার নিয়োগ, আবেদন অনলাইনে
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র