ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
মার্কেটারস ইনস্টিটিউট বাংলাদেশ (এমআইবি) সিলেট বিভাগীয় লিড টিমের সভা অনুষ্ঠিত
ডুয়া নিউজ: মার্কেটারস ইনস্টিটিউট বাংলাদেশ (এমআইবি)-এর সিলেট বিভাগীয় লিড টিমের সভা আজ রোববার (১৬ ফেব্রুয়ারি) সিলেটের প্রাডাইজ ইন হোটেলে অনুষ্ঠিত হয়েছে।
পেশাগত দক্ষতা উন্নয়ন ও পারস্পরিক সম্পর্ক দৃঢ়করণ বিষয়ে আয়োজিত সভায় সিলেটে কর্মরত ৩৬টি প্রতিষ্ঠানের ৭৬ জন সেলস ও মার্কেটিং পেশাজীবী অংশগ্রহণ করেন।
২০১৮ সাল থেকে এমআইবি দেশের প্রায় ৫০ লাখ সেলস ও মার্কেটিং পেশাজীবীর পেশাগত উন্নয়ন ও কল্যাণে কাজ করে আসছে। সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী কমিটি প্রতিটি বিভাগে এক্সিকিউটিভ কমিটি গঠনের উদ্যোগ নিয়েছে এবং ১২টি সাংগঠনিক বিভাগের আওতায় ৬৪টি জেলায় ডিস্ট্রিক্ট লিড কমিটি গঠনের প্রক্রিয়া চলছে।
সদস্যদের দক্ষতা বৃদ্ধির জন্য এমআইবি প্রতি মাসে চারটি পেশাগত প্রশিক্ষণসহ বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করছে।

সংগঠনটি ইতোমধ্যে ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের লিড টিম গঠনের কাজ সম্পন্ন করেছে। সভায় উপস্থিত ছিলেন এমআইবি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ড. মো. শরীফুল ইসলাম দুলু, মো. মোফাচ্ছল হক, প্রফেসর মিজানুর রহমান শেলী, আলম চৌধুরী, বসু রায় এবং এম. এ. হানিফ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)