×

ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩

ইরানের সঙ্গে উত্তেজনার মধ্যেই কঠিন সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের

২০২৬ এপ্রিল ৩০ ১০:৪৮:৪৩

ইরানের সঙ্গে উত্তেজনার মধ্যেই কঠিন সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের

ইরানের সঙ্গে মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যেই জার্মানিতে অবস্থানরত মার্কিন সেনা কমানোর জন্য ‘পর্যালোচনা ও বিশ্লেষণ’ করছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের সেনাদের অন্যতম বৃহৎ বিদেশি ঘাঁটি থেকে সেনা প্রত্যাহারের কথা জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প জানান, খুব অল্প সময়ের মধ্যেই এ বিষয়ে একটি সিদ্ধান্ত নেওয়া হবে।

ট্রাম্পের এ ঘোষণা এমন সময়ে এলো, যখন ইরান যুদ্ধকে ঘিরে জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মেরৎসের সঙ্গে তার উত্তেজনা বাড়ছে।

মেরৎস অভিযোগ করেছিলেন, ইরানের নেতৃত্বের কাছে যুক্তরাষ্ট্র ‘অপমানিত’ হচ্ছে; এ মন্তব্যের পরই ট্রাম্প তার সমালোচনা করেন।

এ ছাড়া, ট্রাম্প বারবার জার্মানি ও অন্য ন্যাটো মিত্রদের সমালোচনা করেছেন, কারণ তারা যুক্তরাষ্ট্র-ইসরায়েল পরিচালিত ইরান যুদ্ধকে যথেষ্ট সমর্থন দিচ্ছে না।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

ফের বিশ্ববাজারে সোনার দাম বাড়ল

ফের বিশ্ববাজারে সোনার দাম বাড়ল

ডুয়া ডেস্ক: আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম আবারও বেড়েছে। যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ সুদহার বাড়ানোর পর বিনিয়োগকারীরা এর প্রভাব পর্যালোচনা করছেন। একই... বিস্তারিত