ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
মির্জা ফখরুল
‘গণতন্ত্রকে পতাকায় রূপ দিতে হলে নির্বাচনই একমাত্র পথ’
ডুয়া নিউজ : গণতন্ত্রকে পতাকায় রূপ দিতে হলে নির্বাচনই একমাত্র পথ বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর মাধ্যমে আমরা গন্তব্যে পৌঁছাতে পারি বলেও জানান তিনি।
আজ রবিবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে (বড় মাঠ) জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
বিএনপি মহাসচিব বলেন, “দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের দিক-নির্দেশনায় দেশের ক্রীড়া ও সংস্কৃতিকে এগিয়ে নিতে নেতৃত্বে দিচ্ছে বিএনপি। ছাত্র-জনতা ২৪ এর গণঅভ্যুত্থানের মাধ্যমে যে সুযোগ করে দিয়েছে, নতুন বাংলাদেশ বিনির্মাণে তা সকলকে গ্রহণ করতে হবে।”
এ সময় ঢাকা উত্তর বিএনপির ক্রীড়া সম্পাদক মো. আমিনুল হক, কেন্দ্রীয় নির্বাহী কমিটির পল্লী ও সমবায় বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন আজাদ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিন, সাবেক ফুটবল খেলোয়াড় সৈয়দ রুম্মান বিন ওয়ালী সাব্বির, পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম শরিফ, জেলা ছাত্রদলের সভাপতি মো. কায়েস এবং জেলা মহিলা দলের সভাপতি ফোরাতুন নাহার প্যারিসসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি