ঢাকা, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
ইরানকে সহযোগিতা করায় ৩৫ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের
আন্তর্জাতিক ডেস্ক: ইরানের তেল আয়ের গোপন আর্থিক নেটওয়ার্ক ভেঙে দিতে নতুন পদক্ষেপ নিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির তথাকথিত ‘ছায়া ব্যাংকিং ব্যবস্থা’ পরিচালনায় জড়িত থাকার অভিযোগে ৩৫ ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্রের ট্রেজারি মন্ত্রণালয়।
বুধবার (২৯ এপ্রিল) এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। বার্তা সংস্থা রয়টার্স এ খবর প্রকাশ করেছে।
এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় ট্রেজারি সচিব স্কট বেসেন্ট জানান, মন্ত্রণালয়ের ‘অফিস অব ফরেন অ্যাসেটস কন্ট্রোল (OFAC)’ এই নিষেধাজ্ঞা কার্যকর করেছে। তবে নিষেধাজ্ঞার আওতায় পড়া ব্যক্তি বা প্রতিষ্ঠানের দেশ পরিচয় স্পষ্ট করা হয়নি।
প্রতিবেদন অনুযায়ী, ইরানের তেল বাণিজ্যের ওপর আগে থেকেই একাধিক মার্কিন নিষেধাজ্ঞা থাকলেও বিভিন্ন উপায়ে তা পাশ কাটিয়ে আন্তর্জাতিক বাজারে তেল রপ্তানি অব্যাহত রেখেছে তেহরান। এতে করে দেশটির আয়ও থেমে নেই।
যুক্তরাষ্ট্রের অভিযোগ, বিভিন্ন দেশি-বিদেশি ব্যক্তি ও প্রতিষ্ঠানের সহায়তায় ইরান একটি জটিল ‘ছায়া ব্যাংকিং নেটওয়ার্ক’ গড়ে তুলেছে। এই ব্যবস্থায় তৃতীয় পক্ষের মাধ্যমে তেল বিক্রির অর্থ আন্তর্জাতিক ব্যাংক হিসাবের মাধ্যমে স্থানান্তর করে তা ইরানের সরকার, প্রতিরক্ষা বাহিনী এবং ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর-এর কাছে পৌঁছে দেওয়া হয়।
ইরানের তেল বাণিজ্য ও বিপণন কার্যক্রমের বড় অংশই নিয়ন্ত্রণ করে দেশটির প্রতিরক্ষা বাহিনী এবং আইআরজিসি। যুক্তরাষ্ট্রের মতে, নিষেধাজ্ঞার তালিকাভুক্ত ৩৫ ব্যক্তি ও প্রতিষ্ঠান এই পুরো অর্থ প্রবাহে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করে।
দীর্ঘদিন ধরেই ইরানের তেল খাত যুক্তরাষ্ট্রের নজরদারিতে রয়েছে। সাম্প্রতিক ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল উত্তেজনার প্রেক্ষাপটে এই চাপ আরও বেড়েছে। এরই ধারাবাহিকতায় গত ১২ এপ্রিল ইরানের বন্দরগুলোতে অবরোধ জারি করে ওয়াশিংটন, যা স্থায়ী শান্তি চুক্তি না হওয়া পর্যন্ত বহাল থাকবে বলে জানানো হয়েছে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)