ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
পুতিনের কাছে খামেনির গোপন বার্তা! কী বললেন রুশ প্রেসিডেন্ট?
আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন, ইরানের বর্তমান সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি কয়েক দিন আগে তাকে একটি বার্তা পাঠিয়েছেন। সেন্ট পিটার্সবার্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে তিনি এ তথ্য প্রকাশ করেন।
সোমবার ভোরে রাশিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর সেন্ট পিটার্সবার্গ পৌঁছান ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি। পরে সন্ধ্যায় পুতিনের সঙ্গে তার বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে পুতিন বলেন, তিনি সম্প্রতি ইরানের সর্বোচ্চ নেতার বার্তা পেয়েছেন এবং তার সুস্বাস্থ্য কামনা করে অভিনন্দন পৌঁছে দিতে অনুরোধ করেন। তবে ওই বার্তার বিস্তারিত বিষয়বস্তু প্রকাশ করেননি তিনি।
এ সময় যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে ইরানের অবস্থানের প্রশংসা করেন পুতিন। তিনি বলেন, নিজেদের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ইরানি জনগণ সাহসিকতার সঙ্গে লড়াই করছে। পাশাপাশি অঞ্চলটিতে দ্রুত শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে রাশিয়া কাজ করবে বলেও আশ্বাস দেন তিনি।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার শুরুর দিনেই ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। ওই হামলায় গুরুতর আহত হন তার ছেলে মোজতবা খামেনি, যাকে পরে ৮ মার্চ ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা করা হয়।
ঘনিষ্ঠ সূত্রের দাবি, হামলায় মোজতবা খামেনি গুরুতরভাবে আহত হন—তার একটি পা বিচ্ছিন্ন হয়ে যায়, একটি হাত ক্ষতিগ্রস্ত হয় এবং মুখমণ্ডল মারাত্মকভাবে দগ্ধ হয়। বর্তমানে তিনি গোপন স্থানে চিকিৎসাধীন রয়েছেন।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)
- নতুন পে-স্কেলে মোবাইল ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা, কোন গ্রেডে কত?