ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
আন্দোলনকারীদের ওপর পুলিশের জলকামান
ডুয়া নিউজ : সুপারিশপ্রাপ্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে বাতিল হওয়া নিয়োগ ফেরানোার দাবিতে আন্দোলনরতরা আজ (১৬ ফেব্রুয়ারি) বেলা ৩টার দিকে ঢাকার শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে থেকে পদযাত্রা শুরু করেন। তাদের পদযাত্রা শাহবাগ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি হয়ে হাইকোর্টের মাজার রোডের দিকে যাচ্ছিল, পরে তারা সচিবালয়ের দিকে রওনা দিলে পুলিশ ব্যারিকেড দেয়। বিকেল ৪টার কিছু আগে পুলিশ আন্দোলনকারীদের দিকে জলকামান নিক্ষেপ করে। তবে, আন্দোলনকারীরা সেখানে অবস্থান চালিয়ে যান।
টানা ১১ দিনের মতো তারা এই অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন আন্দোলনকারীরা। এ সময় তারা চাকরিতে যোগদানের বিষয়ে নিশ্চিত না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বেন না বলে জানান।
আন্দোলনকারীদের অভিযোগ, তাদের যৌক্তিক আন্দোলনে তিন দিন পুলিশ বলপ্রয়োগ করেছে। সর্বশেষ গত বৃহস্পতিবারও তাঁদের ওপর জলকামান নিক্ষেপ করে, পাশাপাশি পুলিশ লাঠিপেটা করেছে। এর আগে ৯ ফেব্রুয়ারি পুলিশ তাঁদের ওপর জলকামান, সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাসের শেল ছুড়ে ছত্রভঙ্গ করেছিল। ওই দিন পুলিশ আন্দোলনকারীদের লাঠিপেটাও করে।
জানা গেছে, প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি তিনটি ধাপে প্রকাশিত হয়েছিল। প্রথম এবং দ্বিতীয় ধাপের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হলেও তৃতীয় ধাপ নিয়ে অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে। ২০২৩ সালের ১৪ জুন তৃতীয় ধাপের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। লিখিত ও মৌখিক পরীক্ষা শেষে ২০২৩ সালের ৩১ অক্টোবর ফলাফল প্রকাশিত হয়, যেখানে ৬ হাজার ৫৩১ জন উত্তীর্ণ হন।
কিন্তু নিয়োগবঞ্চিত কয়েকজন রিট করলে ৬ হাজার ৫৩১ জনের নিয়োগ কার্যক্রম ছয় মাসের জন্য স্থগিত করা হয়। এরপর গত ৬ ফেব্রুয়ারি হাইকোর্ট তাদের নিয়োগ কার্যক্রম বাতিল করে রায় দেয়।
এর আগে গত বুধবার রাজধানীর মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সামনে সহকারী শিক্ষক পদে নিয়োগবঞ্চিতরা আন্দোলন করেন। পরবর্তীতে গত বৃহস্পতিবার তারা শাহবাগে সড়ক অবরোধ করে বিক্ষোভে অংশ নেন। পুলিশ জলকামান ব্যবহার করে তাদের শাহবাগ থেকে সরিয়ে দেয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- কানাডা বনাম বসনিয়ার ম্যাচ চলছে: সরাসরি দেখুন (LIVE)
- আর্জেন্টিনা বনাম আলজেরিয়া: কখন, কোথায়, কীভাবে দেখবেন সম্পূর্ণ ম্যাচ
- ফ্রান্স-সেনেগাল ম্যাচ: জেনে নিন কবে, কোথায় ও কীভাবে দেখবেন
- পর্তুগাল বনাম ডিআর কঙ্গো ম্যাচ, কখন কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ইংল্যান্ড বনাম ক্রোয়েশিয়া: কখন কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়ার টি-২০ ম্যাচ-দেখুন সরাসরি (LIVE)
- আজ জার্মানি বনাম কুরাকাও: কখন শুরু, কোথায় দেখবেন লাইভ
- কানাডা বনাম কাতার ম্যাচ: লাইভ দেখবেন যেভাবে
- চলছে আর্জেন্টিনা বনাম আলজেরিয়ার ম্যাচ: সরাসরি দেখুন এখানে
- চলছে ব্রাজিল বনাম মরক্কোর ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- ঢাবিতে ৬৪ জনে ১ জন চান্স পেলেও প্রাথমিকে সবাইকে নিব: ববি হাজ্জাজ
- ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
- ব্রাজিল বনাম হাইতি ম্যাচের নতুন সময় ঘোষণা
- ব্রাজিল বনাম মরক্কো: দেখুন একাদশ-দেখার উপায়
- চলছে পর্তুগাল বনাম ডিআর কঙ্গো ম্যাচ, সরাসরি Live দেখুন এখানে