ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
যুদ্ধবিরতি ও হরমুজ খুলতে নতুন প্রস্তাব ইরানের
আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও হরমুজ প্রণালির অচলাবস্থা নিরসনে যুক্তরাষ্ট্রের কাছে নতুন একটি প্রস্তাব পাঠিয়েছে ইরান। প্রস্তাবে পারমাণবিক কর্মসূচি সংক্রান্ত জটিল আলোচনা সাময়িকভাবে স্থগিত রেখে দ্রুত যুদ্ধবিরতি এবং নৌ অবরোধ প্রত্যাহারের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। তবে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধের বিষয়ে সুস্পষ্ট কোনো অঙ্গীকার না থাকায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ প্রস্তাব গ্রহণ করবেন কি না, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এ অবস্থায় বিষয়টি পর্যালোচনার জন্য আজ সোমবার (২৭ এপ্রিল) হোয়াইট হাউসের সিচুয়েশন রুমে শীর্ষ জাতীয় নিরাপত্তা দলের সঙ্গে জরুরি বৈঠকে বসবেন ট্রাম্প, বলে জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা।
কূটনৈতিক সূত্রগুলো বলছে, ইরানের শীর্ষ নেতৃত্বের মধ্যে পারমাণবিক ইস্যুতে ছাড় দেওয়ার বিষয়ে মতভেদের কারণে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এই নতুন কৌশল গ্রহণ করেছেন। পাকিস্তানের মধ্যস্থতায় পাঠানো ওই প্রস্তাবে বলা হয়েছে, প্রথম ধাপে স্থায়ী যুদ্ধবিরতি নিশ্চিত করা এবং হরমুজ প্রণালি খুলে দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এরপর ধাপে ধাপে পারমাণবিক আলোচনায় ফিরে যাওয়ার কথা বলা হয়েছে।
অন্যদিকে প্রেসিডেন্ট ট্রাম্পের অবস্থান হলো, ইরানকে অন্তত ১০ বছরের জন্য ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করতে হবে এবং বিদ্যমান মজুত দেশের বাইরে সরিয়ে নিতে হবে। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি নৌ অবরোধ বজায় রাখার ইঙ্গিত দেন এবং কয়েক সপ্তাহের মধ্যেই ইরানকে অবস্থান পরিবর্তন করতে বাধ্য হতে হবে বলে আশা প্রকাশ করেন।
এরই মধ্যে গত সপ্তাহে পাকিস্তানের ইসলামাবাদে অনুষ্ঠিত শান্তি আলোচনা কোনো সমঝোতা ছাড়াই শেষ হয়। ইরানের কাছ থেকে স্পষ্ট অগ্রগতি না পাওয়ায় ট্রাম্প তাঁর দুই বিশেষ দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনারের ইসলামাবাদ সফর বাতিল করেন। আব্বাস আরাগচি বর্তমানে কূটনৈতিক সফরের অংশ হিসেবে ওমান ও পাকিস্তান সফর শেষ করে আজ মস্কোতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করবেন বলে জানা গেছে। হোয়াইট হাউসের মুখপাত্র অলিভিয়া ওয়েলস জানিয়েছেন, “যুক্তরাষ্ট্র এমন কোনো চুক্তিতেই যাবে যা দেশের নিরাপত্তা নিশ্চিত করে এবং ইরানকে কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি করতে না দেয়।”
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)