ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
নারীদের কষ্ট লাঘবে এলপিজি কার্ড দেবে সরকার: প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: নারীদের জ্বালানি সুবিধা সহজ করতে নতুন উদ্যোগ হিসেবে এলপিজি কার্ড চালুর ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২৭ এপ্রিল) যশোরের শার্শা উপজেলায় উলাশী-যদুনাথপুর খাল পুনর্খনন প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন।
প্রধানমন্ত্রী বলেন, এলপিজি কার্ড চালুর মাধ্যমে দেশের নারীরা সহজে ও স্বল্প খরচে জ্বালানি সুবিধা পাবেন। পাশাপাশি নারীদের ক্ষমতায়নে মেয়েদের ডিগ্রি পর্যন্ত বিনামূল্যে শিক্ষাব্যবস্থা চালুর কথাও তুলে ধরেন তিনি। এছাড়া আগামী পাঁচ বছরের মধ্যে নারীদের হাতে ‘ফ্যামিলি কার্ড’ পৌঁছে দেওয়ার পরিকল্পনার কথাও জানান।
তিনি আরও বলেন, বিএনপির রাজনীতি মানুষের কল্যাণকে কেন্দ্র করেই পরিচালিত হয়। ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে স্বৈরাচারের পতনের পর এখন দেশ পুনর্গঠনের সময় এসেছে। আগামী দুই থেকে চার মাসের মধ্যে বন্ধ হয়ে যাওয়া বিভিন্ন কলকারখানা পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হবে বলেও জানান প্রধানমন্ত্রী।
অনুষ্ঠানে খাল পুনর্খনন কার্যক্রমে স্থানীয় জনগণের স্বেচ্ছাশ্রমে অংশগ্রহণের আহ্বান জানান তিনি। একই সঙ্গে উন্নয়ন কর্মকাণ্ডে কেউ যেন বাধা সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান।
প্রধানমন্ত্রী বলেন, জনগণের লুণ্ঠিত সম্পদ আবার জনগণের কাছেই ফিরিয়ে দেওয়া হবে। কেউ যদি জনগণের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে চায়, তবে অতীতের মতোই জনগণ তার জবাব দেবে। সরকারের প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তিনি।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি