ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
রাজশাহী রামেক হাসপাতালে হামে নতুন মৃত্যু, চাপ বাড়ছে
নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে হামের সংক্রমণ পরিস্থিতি এখনো উদ্বেগজনক পর্যায়ে রয়েছে। প্রতিদিনই নতুন রোগী ভর্তি হওয়ায় চাপ বাড়ছে হাসপাতালটিতে।
শনিবার (২৫ এপ্রিল) বেলা ১১টার দিকে রামেক হাসপাতালের মুখপাত্র শংকর কে বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেন।
রামেকের সর্বশেষ ২৪ ঘণ্টার পরিসংখ্যান অনুযায়ী, নতুন করে সাসপেক্টেড হাম নিয়ে ১০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন চারজন। বর্তমানে হাসপাতালে সাসপেক্টেড হামে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন ১৪৪ জন রোগী।
হাসপাতাল সূত্রে জানা গেছে, এ পর্যন্ত মোট ৭৮৬ জন রোগী ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ৫৩ জনের মৃত্যু হয়েছে।
মুখপাত্র শংকর কে বিশ্বাস জানান, গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে একজন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১০ জন সাসপেক্টেড হাম রোগী ভর্তি হয়েছেন।
বর্তমান পরিস্থিতিতে হামের বিস্তার রোধে প্রয়োজনীয় সতর্কতা ও প্রতিরোধমূলক ব্যবস্থা জোরদারের ওপর গুরুত্ব দিচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ছাদখোলা গাড়িতে লংমার্চে নাসীরুদ্দীন পাটওয়ারী, গাড়িটি কার?