ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
তীব্র লোডশেডিং কমবে কবে, জানালেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: দাবদাহের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে লোডশেডিং, আর এই দ্বিমুখী চাপেই নাজেহাল হয়ে পড়েছে দেশের মানুষ। অসহনীয় গরমে যখন স্বস্তি নেই, তখন বিদ্যুতের ঘন ঘন বিভ্রাট জনজীবনকে আরও দুর্বিষহ করে তুলেছে। তবে এই পরিস্থিতির মধ্যেই শিগগিরই স্বস্তি ফিরতে পারে বলে আশা দেখাচ্ছে বিদ্যুৎ বিভাগ।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত জানিয়েছেন, খুব শিগগিরই লোডশেডিং সহনীয় পর্যায়ে নেমে আসবে। বিদ্যুৎ বিভাগের তথ্য অনুযায়ী, ২৬ এপ্রিল থেকে আদানির পাওয়ার প্ল্যান্ট থেকে পূর্ণমাত্রায় বিদ্যুৎ সরবরাহ শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ২৮ এপ্রিল থেকে বাঁশখালীর এসএস পাওয়ার আইপিপি প্ল্যান্ট থেকে ৬৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে।
এ বিষয়ে বিদ্যুৎ বিভাগের যুগ্ম সচিব উম্মে রেহানা বলেন, ২৮ এপ্রিলের পর থেকে প্রায় ১৩০০ মেগাওয়াট বিদ্যুৎ নতুন করে জাতীয় গ্রিডে যুক্ত হবে। এতে লোডশেডিংয়ের তীব্রতা অনেকটাই কমে আসবে বলে আশা করা হচ্ছে। একই সঙ্গে জ্বালানি সংকটের কারণে বন্ধ থাকা আরএনপিএন ইউনিটটি চালুর উদ্যোগও নেওয়া হয়েছে। সবকিছু ঠিক থাকলে মে মাসের প্রথম সপ্তাহ নাগাদ অতিরিক্ত প্রায় দুই হাজার মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ সম্ভব হবে।
প্রতিমন্ত্রী আরও জানান, আদানির বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিটে কারিগরি ত্রুটির কারণে এতদিন পূর্ণ উৎপাদন সম্ভব হচ্ছিল না। একই ধরনের সমস্যায় পড়েছিল বাঁশখালীর এসএস পাওয়ার প্ল্যান্টও। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে সমস্যাগুলো সমাধানের চেষ্টা চলছে। তিনি আশা প্রকাশ করেন, আগামী এক সপ্তাহের মধ্যেই বিদ্যুৎ পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হবে।
সরকার সাধারণ মানুষের ভোগান্তি কমাতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে বলেও জানান তিনি।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)
- নতুন পে-স্কেলে মোবাইল ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা, কোন গ্রেডে কত?