ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
নারী সহিং'সতা রুখতে ঢাবিতে ‘আফটার দ্য সাইলেন্স’ চলচ্চিত্র প্রদর্শনী
নিজস্ব প্রতিবেদক: জেন্ডারভিত্তিক সহিংসতার বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধি ও প্রতিবাদ জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) অনুষ্ঠিত হয়েছে বিশেষ চলচ্চিত্র প্রদর্শনী ‘আফটার দ্য সাইলেন্স’।
সোমবার (২০ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোজাফফর আহমেদ চৌধুরী অডিটোরিয়ামে অনলাইন চলচ্চিত্র প্ল্যাটফর্ম ‘Cinemata’-এর উদ্যোগে এই আয়োজন সম্পন্ন হয়।
প্রদর্শনীতে বাংলাদেশ, ভারত, ইন্দোনেশিয়া ও ফিলিপাইন—এই চার দেশের মোট ১২টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ও তথ্যচিত্র প্রদর্শিত হয়। প্রতিটি চলচ্চিত্রে জেন্ডারভিত্তিক সহিংসতার বিভিন্ন রূঢ় বাস্তবতাকে ফুটিয়ে তোলা হয়েছে। আয়োজনের সহ-সহযোগিতায় ছিল টেলিভিশন-এর ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি বিভাগ।
প্রোগ্রামের কিউরেটর ফারহানা ফারহা বলেন, "নারীর প্রতি সহিংসতা কেবল একটি নির্দিষ্ট সীমানায় সীমাবদ্ধ নয়। শুধু নারী নয়, হিজড়া, ট্রান্স উইমেন এবং শিশুরাও নানাভাবে সহিংসতার শিকার হচ্ছে। এই ক্রমবর্ধমান অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার এবং নীরবতা ভাঙার আহ্বান জানাতেই আমরা এই প্রোগ্রামের নাম রেখেছি ‘আফটার দ্য সাইলেন্স’।"
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেলিভিশন-এর ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি বিভাগের চেয়ারম্যান সৈয়দ শাহজাদা আল করিম এবং জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত পরিচালক রেজওয়ান শাহরিয়ার সুমিত। এছাড়াও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, চলচ্চিত্র নির্মাতা এবং সংস্কৃতি কর্মীরা এই প্রদর্শনীতে অংশ নেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি