ঢাকা, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩
জার্মানির অপরচুনিটি কার্ড ভিসা কী, কারা পাবেন এই সুযোগ
ইনজামামুল হক পার্থ
রিপোর্টার
ইনজামামুল হক পার্থ: দক্ষ জনবল সংকট মোকাবিলায় নতুন উদ্যোগ হিসেবে ‘চান্সেনকার্টে’ বা ‘অপরচুনিটি কার্ড’ চালু করেছে জার্মান সরকার। ২০২৪ সালের জুন থেকে কার্যকর এই ব্যবস্থার মাধ্যমে ইউরোপীয় ইউনিয়নের বাইরের দেশের নাগরিকরা সহজে জার্মানিতে গিয়ে কাজ খোঁজা ও বৈধভাবে বসবাসের সুযোগ পাচ্ছেন। নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে আবেদনকারীদের সাধারণত অন্তত ৬ পয়েন্ট অর্জন করতে হয় এবং স্বীকৃত ডিগ্রি বা প্রশিক্ষণ থাকা বাধ্যতামূলক।
যেভাবে পয়েন্ট নির্ধারণ করা হয়
১. শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি বা পেশাগত প্রশিক্ষণ থাকলে পয়েন্ট পাওয়া যায়।
২. কর্মজীবনের অভিজ্ঞতা: গত কয়েক বছরে অন্তত ২ বছরের অভিজ্ঞতা থাকলে পয়েন্ট পাওয়া যায়, আর ৫ বছরের অভিজ্ঞতা থাকলে আরও বেশি পয়েন্ট যোগ হয়।
৩. ভাষাগত দক্ষতা: জার্মান ভাষা (A1-B2) বা ইংরেজি ভাষায় দক্ষতার ওপর ভিত্তি করে পয়েন্ট নির্ধারণ করা হয়।
৪. বয়স: ৩৫ বছরের কম হলে বেশি পয়েন্ট এবং ৪০ বছরের কম হলে অতিরিক্ত পয়েন্ট পাওয়া যায়।
৫. অতিরিক্ত পয়েন্ট: জার্মানিতে পূর্বে অবস্থান বা সঙ্গীসহ আবেদন করলে অতিরিক্ত পয়েন্ট পাওয়া যেতে পারে।
ভিসার বৈশিষ্ট্য
এটি প্রথমে ১ বছরের জন্য বৈধ থাকে এবং প্রয়োজনে সর্বোচ্চ ২ বছর পর্যন্ত বাড়ানো যায়।চাকরি খোঁজার সময় আর্থিক নিরাপত্তা দেখাতে হয়; সাধারণত বছরে প্রায় ১২ হাজার ইউরো ব্লকড অ্যাকাউন্টে রাখতে হয় (পরিমাণ পরিবর্তনশীল)।
চাকরি খোঁজার সময় সপ্তাহে সর্বোচ্চ ২০ ঘণ্টা পার্ট-টাইম কাজ করার সুযোগ রয়েছে।
চাকরির সুযোগ-সুবিধা
এই কার্ডের আওতায় আবেদনকারীরা কোনো পূর্বনির্ধারিত চাকরির চুক্তি ছাড়াই জার্মানিতে গিয়ে নির্দিষ্ট সময়ের জন্য থাকতে পারেন এবং সেখান থেকেই চাকরি খুঁজতে পারেন। চাকরি খোঁজার সময় তারা খণ্ডকালীন কাজ করতে পারেন এবং সপ্তাহে সর্বোচ্চ ২০ ঘণ্টা পর্যন্ত কাজের সুযোগ পান। পাশাপাশি স্বল্প সময়ের পরীক্ষামূলক (ট্রায়াল) কাজ করার সুযোগও রয়েছে, যা নতুন চাকরি পাওয়ার ক্ষেত্রে সহায়ক। স্থায়ী চাকরি নিশ্চিত হওয়ার পরই স্থায়ী বসবাসের অনুমতি পাওয়া যায়।
যে কাজের জন্য উপযুক্ত
ডেটা সায়েন্স, আইটি, প্রকৌশল, চিকিৎসা ও গবেষণার মতো উচ্চ চাহিদাসম্পন্ন খাতে দক্ষ পেশাজীবীদের জন্য এই উদ্যোগ বিশেষভাবে কার্যকর। তবে এসব ক্ষেত্রে কাজ করতে হলে নির্ধারিত যোগ্যতা ও অভিজ্ঞতার শর্ত পূরণ করতে হবে।
আগ্রহীরা বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানতে নির্ধারিত বিভিন্ন তথ্যভিত্তিক ওয়েবসাইট ঘুরে দেখতে পারেন, যেখানে আবেদন প্রক্রিয়া, শর্তাবলি ও প্রয়োজনীয় দিকনির্দেশনা সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়।
বিস্তারিত জানতে ঘুরে আসতে পারেন নিচের ওয়েবসাইটগুলো থেকে:
১.WEPSA
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ অক্টোবর)
- বাংলাদেশ পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন করবেন যেভাবে
- না ফেরার দেশে চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩১ অক্টোবর)
- অর্থ মন্ত্রণালয়ের অধীনে ৯৫ পদে নিয়োগ, আবেদন অনলাইনে
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৮ অক্টোবর)
- মালয়েশিয়ায় কাজ করতে ইচ্ছুকদের সুখবর দিল সরকার
- নভেম্বরের শুরুতে টানা তিন দিনের ছুটি পাচ্ছেন শিক্ষক-শিক্ষার্থীরা
- ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশ
- ঢাবির ৫৪তম সমাবর্তনে আবেদন করবেন যেভাবে, জানুন বিস্তারিত
- এইচএসসি পুনর্নিরীক্ষণের ফল কবে, জানাল বোর্ড
- ছাত্রদল নেতা হত্যা মামলায় অভিযুক্ত এমপির ছেলেকে যুবদল থেকে বহিষ্কার
- সরাসরি মৌখিক পরীক্ষায় এনজিওতে চাকরির সু্যোগ, বেতন ২৫-৬০ হাজার
- ২০২৬-২৭ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার তারিখ জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (০১ নভেম্বর)