ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
স্পিকারের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ
নিজস্ব প্রতিবেদক: জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। বুধবার জাতীয় সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে দুই দেশের ঐতিহাসিক সম্পর্ক ও সংসদীয় কূটনীতিকে আরও শক্তিশালী করার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা সম্পন্ন হয়।
সাক্ষাৎকালে তারা দ্বিপাক্ষিক সম্পর্ক, সংসদীয় মৈত্রী গ্রুপ গঠন, তিস্তা প্রকল্প এবং রোহিঙ্গা সংকট নিরসনসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।
সাক্ষাতে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, চীন বাংলাদেশের সবচেয়ে পুরনো ও বিশ্বস্ত বন্ধু। ১৯৭৭ সাল ছিল দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ইতিহাসে একটি মাইলফলক। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান চীন সফরের মাধ্যমে এই দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারকরণে অগ্রণী ভূমিকা রেখেছিলেন। ১৯৯১ সালে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সফর এই সম্পর্ককে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে।
স্পিকার আরও বলেন, দুই দেশের সুসম্পর্ক এগিয়ে নিতে সংসদ সদস্যদের সফর বিনিময় অত্যন্ত জরুরি। তিনি গণতান্ত্রিক ব্যবস্থায় বাংলাদেশ-চীন সংসদীয় মৈত্রী গ্রুপ দ্রুত বাস্তবায়নের তাগিদ দেন। এ ছাড়া দক্ষিণ এশিয়ায় সহযোগিতার জন্য জিয়াউর রহমানের সার্ক গঠনের প্রস্তাবকে বৈপ্লবিক উল্লেখ করে স্পিকার বলেন, বর্তমানে সার্ক-এ চীনের পর্যবেক্ষক হিসেবে উপস্থিতি আঞ্চলিক উন্নয়নে নতুন মাত্রা যোগ করেছে।
বৈঠকে স্পিকার বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ তিস্তা প্রকল্প বাস্তবায়ন এবং দীর্ঘদিনের রোহিঙ্গা সংকট নিরসনে চীনের কার্যকর ও শক্তিশালী ভূমিকা রাখার প্রস্তাব করেন। রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এসব বিষয়ে ইতিবাচক আলোচনা করেন এবং বৈশ্বিক জ্বালানি সংকট নিয়েও কথা বলেন।
রাষ্ট্রদূত ইয়াও ওয়েন স্পিকারকে অভিনন্দন জানিয়ে একটি শুভেচ্ছা স্মারক উপহার দেন এবং বাংলাদেশের সঙ্গে চীনের গভীর মৈত্রীর কথা পুনর্ব্যক্ত করেন। বিশেষ করে চীনের 'বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ'-এ বাংলাদেশের সক্রিয় অংশগ্রহণকে চীন অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করে বলে তিনি উল্লেখ করেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)
- নতুন পে-স্কেলে মোবাইল ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা, কোন গ্রেডে কত?
- বিসিএস শিক্ষা ক্যাডারের ৬১৮ প্রভাষকের চাকরি স্থায়ীকরণ
- নারী এশিয়া কাপ সেমিফাইনাল: কবে, কখন কোন দলের ম্যাচ