ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
অপারেশন ডেভিল হান্টে আরও গ্রেপ্তার ৪৭৭
ডুয়া ডেস্ক: রাজধানী ঢাকাসহ সারাদেশে চলমান অপারেশন ডেভিল হান্টে গত ২৪ ঘণ্টায় আরও ৪৭৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) পুলিশ সদর দপ্তর থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ডেভিল হান্টের পাশাপাশি অন্যান্য অপরাধে ৮৭০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সব মিলিয়ে গত ২৪ ঘণ্টায় এক হাজার ৩৪৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারের পাশাপাশি গত ২৪ ঘণ্টায় একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগজিন, ২০ রাউন্ড গুলি, তিনটি ছুরি/চাকু, দুটি রামদা/দা এবং তিনটি হেমার উদ্ধার করা হয়েছে।
গত ৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই অভিযানে এখন পর্যন্ত চার হাজার ৪৫৮ জনকে গ্রেপ্তার করা হলো।
প্রসঙ্গত, গত ৭ ফেব্রুয়ারি রাত ৯টার দিকে গাজীপুর মহানগরীর ধীরাশ্রম দক্ষিণখান এলাকায় সাবেক মন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সভাপতি মোজাম্মেল হকের বাড়ি ভাঙচুরের অভিযোগ তুলে শিক্ষার্থীদের ওপর হামলা করেন স্থানীয় বাসিন্দারা। এতে আহত হন অন্তত ১৫ শিক্ষার্থী।
গাজীপুরের এ ঘটনার পরই নড়েচড়ে বসে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ঘোষণা দেয় ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানের। এরপর ৮ ফেব্রুয়ারি রাত থেকেই সাড়াশি অভিযান শুরু করে যৌথ বাহিনী।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি