ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
‘দেশের মানুষ যাদের তাড়িয়ে দিয়েছে, তারা ফিরে আসার জন্য ব্যাকুল’
ডুয়া ডেস্ক: বাংলাদেশের মানুষ যাদের (আওয়ামী লীগ সরকার) তাড়িয়ে দিয়েছে, অস্বীকার করেছে, ত্যাগ করেছে তারা ফিরে আসার জন্য অত্যন্ত ব্যাকুল। প্রতিটি দিন তাদের জন্য মূল্যবান দিন। দেরি হলে তাদের জন্য অসুবিধা। সেজন্য আমাদের শক্ত থাকতে হবে মজবুত থাকতে হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের প্রথম বৈঠকের প্রারম্ভিক বক্তব্যে এসব কথা বলেন তিনি।
মুহাম্মদ ইউনূস বলেন, গত ছয় মাস ছিল অন্তর্বর্তী সরকারের জন্য গুরুত্বপূর্ণ সময়। একটি লন্ডভন্ড অবস্থায় দেশের দায়িত্ব নিয়েছি। চেষ্টা করছি কোনোরকমে সচল করার জন্য। কিন্তু এ ছয় মাসের যে অভিজ্ঞতা সেটা আমাদের সবাইকে প্রচণ্ড সাহস দেবে। এ ছয় মাসের অভিজ্ঞতা হলো আমাদের দলমত নির্বিশেষে সাধারণ মানুষসহ রাজনৈতিক ব্যক্তি ও নেতৃত্বসহ সবাই যে সমর্থন দিয়েছে তা বড় আকারে লেখা থাকবে যে আমরা একত্রিত হতে পারি।
তিনি বলেন, আমাদের মধ্যে তর্ক-বিতর্ক থাকবে, মতভেদ থাকবে, কিন্তু তার অর্থ এই নয় যে আমরা একত্রে নই।
ড. ইউনূস বলেন, এটা যদি ঠিক থাকে, যেভাবে আমরা প্রথম অধ্যায় শেষ করলাম, দ্বিতীয় অধ্যায়ে যদি আমরা ঠিক থাকতে পারি তাহলে তৃতীয় অধ্যায়ের জন্য আমাদের কোনো চিন্তা নেই, নিশ্চয়ই আমরা নতুন বাংলাদেশ গড়তে পারবো। এ একটা জিনিস আমাদের পরিষ্কার থাকতে হবে।
প্রধান উপদেষ্টা ড. ইউনূস আরও বলেন, এটা একটা মস্ত বড় শক্তি। প্রথম অধ্যায় যেভাবে কাটালাম এবং এ কাটানোর মধ্যে যেসব শক্তি আমাদের ব্যাহত করার চেষ্টা করেছে, তাদের সুন্দরভাবে সবাই মিলে মোকাবিলা করতে পেরেছি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি