ঢাকা, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩

অক্সফোর্ডে ক্ল্যারেন্ডন স্কলারশিপে উচ্চশিক্ষার সুযোগ

২০২৬ এপ্রিল ২০ ১৬:৩৪:১৭

অক্সফোর্ডে ক্ল্যারেন্ডন স্কলারশিপে উচ্চশিক্ষার সুযোগ

পার্থ হক: যুক্তরাজ্যের শীর্ষস্থানীয় উচ্চশিক্ষা প্রতিষ্ঠান University of Oxford আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য স্নাতকোত্তর ও পিএইচডি প্রোগ্রামে সম্পূর্ণ স্কলারশিপের সুযোগ দিচ্ছে। ‘ক্ল্যারেন্ডন স্কলারশিপ (Clarendon Scholarship)’ নামের এই মর্যাদাপূর্ণ বৃত্তি বাংলাদেশসহ বিশ্বের সব দেশের শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত, যেখানে কোর্সভেদে আবেদনের সময়সীমা ভিন্ন হতে পারে।

এটি যুক্তরাজ্যের অন্যতম মর্যাদাপূর্ণ স্কলারশিপ প্রোগ্রাম হিসেবে পরিচিত। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ক্ল্যারেন্ডন ফান্ড প্রতি বছর মেধা ও প্রতিভার ভিত্তিতে আন্তর্জাতিক শিক্ষার্থীদের এই বৃত্তি প্রদান করে, যা একে বিশ্বের সবচেয়ে প্রতিযোগিতামূলক স্কলারশিপগুলোর একটি করে তুলেছে। এর মাধ্যমে শিক্ষার্থীরা বিভিন্ন বিষয়ে মাস্টার্স ও ডক্টরাল (DPhil) প্রোগ্রামে সম্পূর্ণ বিনা খরচে অধ্যয়নের সুযোগ পান।

২০০১ সালে আন্তর্জাতিক শিক্ষার্থীদের আর্থিক সহায়তা প্রদানের মাধ্যমে ক্ল্যারেন্ডন ফান্ডের কার্যক্রম শুরু হয়। প্রতিভাবান শিক্ষার্থীদের সহায়তার উদ্দেশ্যে প্রতিবছর ২০০টিরও বেশি ফুল-ফান্ডেড স্কলারশিপ প্রদান করা হয়।

সুযোগ-সুবিধা:

সম্পূর্ণ টিউশন ফি প্রদান করা হয়

ফুলটাইম শিক্ষার্থীদের জন্য জীবনযাত্রার ব্যয় (লিভিং অ্যালাওয়েন্স) প্রদান করা হয়

পার্ট-টাইম শিক্ষার্থীদের ক্ষেত্রে টিউশন ফি ও একাডেমিক খরচে সহায়তা দেওয়া হয়

Clarendon Scholars’ Association-এ যুক্ত হওয়ার সুযোগ

আবেদনের যোগ্যতা:

স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে

একাডেমিক ফলাফল অত্যন্ত ভালো হতে হবে

যেকোনো বিষয়ে আবেদন করা যাবে

ইংরেজি দক্ষতার প্রমাণ (IELTS/TOEFL বা সমমান) থাকতে হবে

অক্সফোর্ডের মাস্টার্স বা পিএইচডি প্রোগ্রামে ভর্তি হতে হবে

প্রয়োজনীয় নথিপত্র:

অক্সফোর্ডের অনলাইন আবেদন ফরম

একাডেমিক ট্রান্সক্রিপ্ট ও সার্টিফিকেট

পার্সোনাল স্টেটমেন্ট

রিসার্চ প্রপোজাল (প্রযোজ্য হলে)

ইংরেজি দক্ষতার সনদ

রেকমেন্ডেশন লেটার

আবেদন প্রক্রিয়া:

ক্ল্যারেন্ডন স্কলারশিপের জন্য আলাদা আবেদন করার প্রয়োজন নেই। ডিসেম্বর থেকে জানুয়ারির মধ্যে University of Oxford-এর স্নাতকোত্তর বা পিএইচডি প্রোগ্রামে আবেদন করলেই স্বয়ংক্রিয়ভাবে এই স্কলারশিপের জন্য বিবেচিত হন শিক্ষার্থীরা। শর্টলিস্ট করা প্রার্থীদের ই-মেইলের মাধ্যমে পরবর্তী ধাপে জানানো হয়।

আবেদন ও বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের অফিসিয়ালওয়েবসাইটে পাওয়া যাবে।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

বৃত্তি এর অন্যান্য সংবাদ