ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
প্রশ্নফাঁস রোধে নতুন কৌশল জানালেন শিক্ষামন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: আগামীকাল শুরু হতে যাচ্ছে ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা। পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রশ্নফাঁস রোধে এবার জোর দেওয়া হচ্ছে সাইবার নজরদারির ওপর বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
সোমবার (২০ এপ্রিল) এসএসসি ও সমমানের পরীক্ষা উপলক্ষে শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, প্রশ্নফাঁস রোধে সাইবার ক্রাইম মনিটরিং জোরদার করা হয়েছে। থানা থেকে যারা প্রশ্নপত্র সংগ্রহ করবেন, তাদের কার্যক্রমও নজরদারির আওতায় রাখা হয়েছে। এ জন্য একটি মনিটরিং সেল গঠন করা হয়েছে। পাশাপাশি একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করা হয়েছে, যেখানে জেলা প্রশাসক (ডিসি), ইউএনওসহ সংশ্লিষ্টরা যুক্ত রয়েছেন।
তিনি আরও জানান, পাবলিক পরীক্ষা অ্যাক্ট ১৯৮০ সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে এবং এটি আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। নতুন সংশোধনীতে ডিজিটাল অপরাধ সংক্রান্ত বিষয় যুক্ত করা হয়েছে। পাশাপাশি পরীক্ষার সংজ্ঞাতেও পরিবর্তন আনা হয়েছে।
খাতা মূল্যায়ন প্রসঙ্গে মন্ত্রী বলেন, পরীক্ষকদের পর্যাপ্ত সময় দেওয়া হচ্ছে এবং মূল্যায়ন প্রক্রিয়া সঠিকভাবে হচ্ছে কিনা তা তদারকি করা হচ্ছে। তবে মানবিক নম্বর দেওয়ার বিষয়ে কোনো নির্দেশনা দেওয়া হয়নি।
কোচিং সেন্টার প্রসঙ্গে তিনি বলেন, নিয়মিত শ্রেণিকক্ষে পড়াশোনা ঠিকমতো হলে কোচিংয়ের প্রয়োজন পড়ে না। কোচিং সেন্টারগুলোকে সরকারিভাবে কোনো নিবন্ধন দেওয়া হয়নি বলেও উল্লেখ করেন তিনি।
পরীক্ষা ঘিরে সার্বিক নিরাপত্তা জোরদার করতে সাইবার বিশেষজ্ঞদের সম্পৃক্ত করা হয়েছে বলেও জানান মন্ত্রী। তিনি বলেন, প্রযুক্তিনির্ভর নজরদারির মাধ্যমে সম্ভাব্য অপরাধ নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান