ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
বদলে গেল বঙ্গবন্ধু স্টেডিয়ামের নাম, প্রজ্ঞাপন জারি
ডুয়া ডেস্ক: বদলে গেল ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের নাম। এখন থেকে এটি শুধু 'জাতীয় স্টেডিয়াম' নামেই পরিচিত হবে। ক্রীড়া পরিষদের সচিব মোঃ আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই তথ্য জানানো হয়েছে।
১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর পল্টনের ঢাকা স্টেডিয়ামের নাম পরিবর্তন করে 'বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম' রাখা হয়। কিন্তু বর্তমান সরকারের সিদ্ধান্তে ,যা ফ্যাসিস্ট সরকারের সঙ্গে জড়িত ব্যক্তিদের নামে থাকা সব রাষ্ট্রীয় সংস্থার নাম পরিবর্তনের ধারাবাহিকতা সেই নামটি আবার পরিবর্তন করা হলো।
অর্গানাইজেশন, প্রতিষ্ঠান এবং স্থাপনার নামকরণ বাতিলে সরকারের সিদ্ধান্তের অংশ হিসেবেই এই পরিবর্তন। এর আগে সরকার প্রধান ও তার পরিবারের সদস্যদের নামে ক্রীড়াঙ্গনের বিভিন্ন স্থাপনার নামকরণ করা হয়েছিল। বর্তমান সরকার সেই ধারা থেকে সরে এসে, জেলা ও উপজেলা পর্যায়ের স্টেডিয়ামগুলোর নামও পরিবর্তন করেছে।
যেমন: সারাদেশে ১৫০টি উপজেলা স্টেডিয়াম 'শেখ রাসেল মিনি স্টেডিয়াম' নামে পরিচিত ছিল। যা সম্প্রতি পরিবর্তন করে স্ব স্ব উপজেলার নামে নামকরণ করা হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি