ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
অভ্যুত্থানের যোদ্ধাদের স্বপ্ন বাস্তবায়নে সবাই মিলে চেষ্টা করব : প্রধান উপদেষ্টা
ডুয়া ডেস্ক: গণঅভ্যুত্থানের যোদ্ধাদের আত্মত্যাগের প্রতি সম্মান জানিয়ে তাদের স্বপ্ন বাস্তবায়নের উদ্দেশ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
শনিবার রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশনের প্রথম বৈঠকে তিনি বলেন, গণঅভ্যুত্থানের যোদ্ধাদের আত্মত্যাগকে সার্থক করতে এবং তাদের স্বপ্ন বাস্তবায়নে সকলে মিলে সর্বাত্মক প্রচেষ্টা চালানো হবে। তিনি আরও বলেন, "আমরা প্রতিজ্ঞা করি, গণঅভ্যুত্থানের যোদ্ধাদের আত্মত্যাগের প্রতি যেন কোনো অসম্মান না জানানো হয়।"
কমিশনের সভাপতি হিসেবে ড. ইউনূস উল্লেখ করেন, ছাত্রদের আত্মত্যাগের কারণ পরবর্তী প্রজন্মকে স্মরণ রাখতে হবে। তাদের আত্মত্যাগকে স্মরণ করে তাদের স্বপ্ন বাস্তবায়নে সবাই মিলে চেষ্টা করতে হবে।
তিনি আরও যোগ করেন, "তাদের (শিক্ষার্থীদের) এই আত্মত্যাগ না থাকলে অনেকের মনে প্রশ্ন থাকলেও উত্তর খোঁজার সুযোগ আমাদের থাকত না। বহু বছর ধরে আমাদের মনে যে প্রশ্নগুলো ছিল তার উত্তর পাওয়ার সুযোগ আমরা পাইনি। অসংখ্য ছাত্র ও জনতার আত্মত্যাগের বিনিময়ে আমরা সেই সুযোগ পেয়েছি।"
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি