ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
আগামী বছর থেকে হজের খরচ কমানো হবে: প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: হজযাত্রীদের জন্য ব্যয় আরও সহনীয় করতে আগামী বছর থেকে খরচ কমানোর উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শুক্রবার (১৭ এপ্রিল) রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চলতি বছরের প্রথম হজ ফ্লাইট উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ আশ্বাস দেন।
প্রধানমন্ত্রী বলেন, সরকার দায়িত্ব নেওয়ার আগেই এ বছরের হজের বেশিরভাগ প্রস্তুতি সম্পন্ন হয়েছিল। ফলে বড় ধরনের পরিবর্তন আনার সুযোগ সীমিত ছিল। তবে চেষ্টা করে এবার প্রায় ১২ হাজার টাকা খরচ কমানো সম্ভব হয়েছে বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, আগামী বছর হজ ব্যবস্থাপনাকে আরও উন্নত করার পরিকল্পনা রয়েছে, যাতে যাত্রীরা কম খরচে ও স্বাচ্ছন্দ্যে হজ পালন করতে পারেন।
হজযাত্রীদের উদ্দেশে তারেক রহমান বলেন, আপনারা পবিত্র ভূমিতে যাচ্ছেন— দেশের মানুষের শান্তি ও কল্যাণের জন্য দোয়া করবেন। পাশাপাশি তিনি যাত্রীদের সুস্থভাবে হজ সম্পন্ন করে দেশে ফেরার কামনাও করেন।
অনুষ্ঠানে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা, প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতসহ বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
পরে রাত ১২টা ২০ মিনিটে ৪১৮ জন হজযাত্রী নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের প্রথম ফ্লাইট সৌদি আরবের উদ্দেশে ছেড়ে যায়।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম স্পেন ম্যাচ শুরু, LIVE দেখুন এখানে
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল ম্যাচ সরাসরি দেখবেন যেভাবে
- ২০৩০ বিশ্বকাপেও কি খেলবেন মেসি? যা বললেন স্কালোনি
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ম্যাচ, এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আজ আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল খেলা শুরু, LIVE দেখুন এখানে
- আজকের খেলার সময়সূচি (১৫ জুলাই)
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: জানুন লাইভ দেখার উপায়
- বিশ্বকাপ জিতলে কত টাকা পাবে চ্যাম্পিয়ন দল? জানুন বিস্তারিত
- বিশ্বকাপ ফাইনাল: কবে, কখন ও কোথায় হবে ম্যাচ?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল ম্যাচ যেভাবে দেখবেন
- মেসির সঙ্গে কী হয়েছিল? ম্যাচ শেষে জানালেন বেলিংহাম
- আজকের খেলার সময়সূচি (১৭ জুলাই)
- ফাইনালে কে জিতবে আর্জেন্টিনা নাকি স্পেন, জানাল এআই
- আর্জেন্টিনা বনাম স্পেন বিশ্বকাপ ফাইনাল: সরাসরি দেখবেন যেভাবে