ঢাকা, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩
শিশুদের অধিকার নিশ্চিতে সরকার বদ্ধপরিকর: সমাজকল্যাণ মন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: শিশুদের জন্য উপযোগী ও নিরাপদ আগামীর বাংলাদেশ গড়ে তুলতে বর্তমান সরকার অঙ্গীকারবদ্ধ বলে জানিয়েছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, শিশুদের অধিকার নিশ্চিতকরণ ও তাদের সার্বিক বিকাশে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।
মঙ্গলবার (১৪ এপ্রিল) রাজধানীর বাংলাদেশ শিশু একাডেমি প্রাঙ্গণে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের শিশুদের ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত করতে বিভিন্ন উদ্যোগ নিয়েছিলেন। তার সময়েই শিশুদের বিকাশে নানা প্রতিষ্ঠান গড়ে ওঠে এবং শিশু একাডেমির কার্যক্রম জেলা পর্যায় পর্যন্ত সম্প্রসারিত হয়।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার শিশুদের মানসিক বিকাশ, সৃজনশীলতা বৃদ্ধি ও নেতৃত্বের সক্ষমতা গড়ে তুলতে জেলা ও উপজেলা পর্যায়ে নানা কর্মসূচি বাস্তবায়ন করছে।
তিনি আশা প্রকাশ করেন, ১৪৩৩ বঙ্গাব্দ দেশবাসীকে সঠিক পথ ও নতুন সম্ভাবনার দিকে এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে।
সভাপতির বক্তব্যে সচিব ইয়াসমীন পারভীন বলেন, বাংলা নববর্ষ পুরনোকে বিদায় ও নতুনকে বরণ করার এক অনন্য উপলক্ষ, যা জীবনে নতুন আশা ও সম্ভাবনার দ্বার খুলে দেয়।
তিনি আরও জানান, শিশু একাডেমির আয়োজনে শিশুদের অংশগ্রহণ তাদের মধ্যে বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যবোধ জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন শিশু একাডেমির মহাপরিচালক মোছা. আরজু আরা বেগম। এ সময় মন্ত্রীর সহধর্মিণী ডা. শরীফা করিম স্বর্ণা, মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, শিশু একাডেমির শিক্ষার্থী, প্রশিক্ষক, অভিভাবক ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম মিশর খেলা সরাসরি দেখবেন যেভাবে
- আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড খেলা শেষ, জানুন ফলাফল
- চলছে ফ্রান্স বনাম মরক্কোর ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- পর্তুগাল বনাম স্পেনের খেলা চলছে, LIVE দেখুন এখানে
- আজ ফ্রান্স-মরক্কো ম্যাচ: কখন, কোথায় সরাসরি দেখবেন
- চলছে আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড ম্যাচ, LIVE দেখুন এখানে
- শেষ আটে উঠল যে ৮ দল, কবে কোন ম্যাচ?
- পর্তুগাল বনাম স্পেন খেলা সরাসরি দেখবেন যেভাবে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি দ্বিতীয় বর্ষের ফল প্রকাশ, দেখুন এখানে
- আর্জেন্টিনা বনাম মিশর: খেলা শেষ, জানুন ফলাফল
- আজকের খেলার সময়সূচি (১০ জুলাই)
- লন্ডনে উপাচার্যের সঙ্গে ঢাবি অ্যালামনাই ইউকে শাখার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
- আজকের খেলার সময়সূচি (৭ জুলাই)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির বি ইউনিটের ফল প্রকাশ, দেখুন এখানে
- চট্রগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত