ঢাকা, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক: ক্রীড়া প্রতিমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্ব দিতে প্রাথমিক পর্যায় থেকেই খেলাধুলা বাধ্যতামূলক করার উদ্যোগ নিচ্ছে সরকার। আগামী শিক্ষাবর্ষ থেকেই চতুর্থ শ্রেণি থেকে এই নিয়ম চালুর পরিকল্পনার কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা।
সোমবার (১৩ এপ্রিল) দুপুরে টাঙ্গাইলের শহীদ মারুফ স্টেডিয়ামে এক অনুষ্ঠানস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।
তিনি জানান, শিক্ষা মন্ত্রণালয় ও ক্রীড়া মন্ত্রণালয়ের মধ্যে এ বিষয়ে ইতোমধ্যে মৌখিক আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ধাপে ধাপে পরিকল্পনা বাস্তবায়ন করা হবে।
প্রতিমন্ত্রী আরও বলেন, দেশের জাতীয় ক্রীড়াবিদদের জন্য ক্রীড়া ভাতার ব্যবস্থাও চালু করা হয়েছে। পাশাপাশি আগামী ২ মে থেকে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচি শুরু হবে, যা সিলেট থেকে একযোগে দেশের সব জেলা স্টেডিয়ামে চালু করা হবে।
এই কর্মসূচির আওতায় ১২ থেকে ১৪ বছর বয়সী শিশু-কিশোরদের নিয়মিত ক্রীড়া কার্যক্রমে যুক্ত করা হবে, যাতে তারা সুস্থভাবে বেড়ে উঠতে পারে এবং ভবিষ্যতে জাতি ও সমাজের জন্য অবদান রাখতে পারে। প্রতিমন্ত্রী আশা প্রকাশ করেন, এই উদ্যোগ দেশের ক্রীড়াঙ্গনে একটি নতুন দিগন্ত উন্মোচন করবে।
এ সময় তার সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল সদর আসনের সংসদ সদস্য সুলতান সালাউদ্দিন টুকু, অ্যাডভোকেট আব্দুস সালাম তালুকদার এবং জেলা প্রশাসক শরীফা হকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান