ঢাকা, শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩
লোন অফিসার পদে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ দিচ্ছে সিএসএস
ডুয়া ডেস্ক: বেসরকারি উন্নয়ন সংস্থা ক্রিশ্চিয়ান সার্ভিস সোসাইটি (সিএসএস) তাদের ঋণ কার্যক্রম সম্প্রসারণের অংশ হিসেবে ‘লোন অফিসার’ পদে ৩০০ জন জনবল নিয়োগ দেবে। সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া সরাসরি ওয়াক-ইন-ইন্টারভিউয়ের মাধ্যমে সম্পন্ন করা হবে। স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রিধারী প্রার্থীরা অভিজ্ঞতা ছাড়াই আবেদন করতে পারবেন।
যোগ্যতা ও অভিজ্ঞতা
স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। অনভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা সর্বোচ্চ ৩৫ বছর এবং অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে ৩৯ বছর নির্ধারণ করা হয়েছে। প্রার্থীকে অবশ্যই সৎ, পরিশ্রমী ও অধূমপায়ী হতে হবে। নিজস্ব মোটরসাইকেল ও বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। নারী প্রার্থীদের আবেদন করতে উৎসাহিত করা হয়েছে।
বেতন ও সুযোগ-সুবিধা
নির্বাচিত প্রার্থীদের মাসিক বেতন নির্ধারণ করা হয়েছে ২৩,০৮০ থেকে ২৫,০০০ টাকা পর্যন্ত। পাশাপাশি প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, ইনসেনটিভ, বছরে একটি উৎসব ভাতা, বৈশাখী ভাতা, মোবাইল বিল, জ্বালানি ভাতা এবং বিমাসহ বিভিন্ন সুবিধা প্রদান করা হবে। পুরুষ কর্মীদের জন্য বিনামূল্যে আবাসনের সুবিধা থাকবে, আর নারী কর্মীরা আবাসন ও যাতায়াত ভাতা পাবেন।
সাক্ষাৎকারের সময় ও স্থান
আগ্রহী প্রার্থীদের পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত, ছবি এবং সব সনদের মূল কপিসহ নির্ধারিত দিনে সকাল ৯টার মধ্যে নিচের যেকোনো কেন্দ্রে উপস্থিত হতে হবে-
২৪ এপ্রিল ২০২৬: সিএসএস জয়দেবপুর ব্রাঞ্চ, ক্যাডেট কলেজ আবাসিক এলাকা, গাজীপুর
৮ মে ২০২৬: রেভারেন্ড পলস হাইস্কুল, বানরগাতি, গল্লামারী, খুলনা
২২ মে ২০২৬: সিএসএস নরসিংদী সদর-০১ ব্রাঞ্চ, ভেলানগর, নরসিংদী
বিশেষ শর্ত
সাক্ষাৎকারে অংশগ্রহণের জন্য ১০০ টাকা ফি প্রদান করতে হবে। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের চাকরিতে যোগদানের সময় ১৫,০০০ টাকা জামানত দিতে হবে, যা চাকরি শেষে লভ্যাংশসহ ফেরতযোগ্য থাকবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৩ আগস্ট)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ আগস্ট) r
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- ৭ কলেজের শিক্ষার্থীদের ডিসিইউতে স্থানান্তরের রোডম্যাপ প্রকাশ
- স্বাস্থ্য খাতে এক লাখ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ
- ৬০ লাখ বাংলাদেশির সিভি ডার্ক ওয়েবে বিক্রির দাবি
- রোববার ৬ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ থাকবে যেসব এলাকায়
- জামায়াতের ‘ছায়া মন্ত্রিসভা’ গঠন, প্রধানমন্ত্রী ডা. শফিকুর রহমান
- মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ
- তেজগাঁও কলেজে মঞ্চে উঠছে ‘পদ্মা নদীর মাঝি’
- বাংলাদেশ স্কাউটসে নবম গ্রেডে চাকরির সুযোগ
- ২০২৭ সালের এসএসসি পরীক্ষার তারিখ জানাল শিক্ষা মন্ত্রণালয়
- বোর্ড সচিব বাবা, টেনেটুনে পাস করা ছেলের ফল জিপিএ-৫
- টাকার বিনিময়ে ১২০০ শিক্ষার্থীর ফল পরিবর্তন
- বাসায় ঢুকে মডেলকে কুপিয়ে হ'ত্যা