ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গে ১০ শিশুর মৃ'ত্যু
নিজস্ব প্রতিবেদক: দেশজুড়ে হামের সংক্রমণ নতুন করে উদ্বেগ তৈরি করেছে। গত ২৪ ঘণ্টায় হামে ও এর উপসর্গে আক্রান্ত হয়ে আরও ১০ শিশুর মৃত্যু হয়েছে, যা পরিস্থিতির ক্রমাবনতির ইঙ্গিত দিচ্ছে।
রোববার স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, ১১ এপ্রিল সকাল ৮টা থেকে ১২ এপ্রিল সকাল ৮টা পর্যন্ত এই হিসাব করা হয়েছে।
গত ২৪ ঘণ্টায় হামে চার শিশুর মৃত্যু নিশ্চিত হয়েছে, যাদের সবাই ঢাকার বাসিন্দা। এছাড়া হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া ছয় শিশুর মধ্যে পাঁচজন ঢাকা বিভাগের এবং একজন খুলনা বিভাগের। একই সময়ে হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ৭৬২টি শিশু এবং শনাক্ত হয়েছে ১৫০ জন।
এই সময়ে ঢাকা বিভাগেই সর্বোচ্চ ১২৩ জনের হাম শনাক্ত হয়েছে। রাজশাহী বিভাগে ২১ জন আক্রান্ত হয়েছেন। অন্যদিকে চট্টগ্রাম ও সিলেটে একজন করে রোগী শনাক্ত হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সারা দেশে হামের উপসর্গ দেখা গেছে ১ হাজার ২৬৮ জনের মধ্যে। এর মধ্যে ৫৮০ জনই ঢাকা বিভাগের। একই সময়ে হাসপাতালে ভর্তি হওয়া ৭৬২ জনের মধ্যে ৩৫৭ জন ঢাকা বিভাগের। সবচেয়ে কম ভর্তি হয়েছে রংপুরে ১১ জন এবং ময়মনসিংহে ২২ জন।
এ ছাড়া একই সময়ে হামের উপসর্গ নিয়ে ভর্তি হওয়া ৬৩৪ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। এর মধ্যে ঢাকা বিভাগে ৩১২ জন এবং চট্টগ্রাম বিভাগে ১২০ জন ছাড়পত্র পেয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত ২৯ দিনে হামে ২৮ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ১৫১ শিশুর।
এই সময়কালে হামের উপসর্গ নিয়ে আসা ১৫ হাজার ৬৫৩ জনের মধ্যে ১০ হাজার ২২৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ২ হাজার ৬৩৯ জনের হাম শনাক্ত হয়েছে এবং ৭ হাজার ৬৫৬ জন চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন।
বর্তমান পরিস্থিতিতে বিশেষজ্ঞরা বলছেন, টিকাদান কার্যক্রম জোরদার করা এবং দ্রুত চিকিৎসা নিশ্চিত করা না গেলে সংক্রমণ আরও বাড়তে পারে, যা শিশুস্বাস্থ্যের জন্য বড় ঝুঁকি হয়ে দাঁড়াতে পারে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)