ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
হামের বিস্তার ঠেকাতে জরুরি পদক্ষেপ নিচ্ছে সরকার: স্বাস্থ্য সচিব
নিজস্ব প্রতিবেদক: দেশে হামের বিস্তার ঠেকাতে জরুরি ভিত্তিতে পদক্ষেপ নিচ্ছে সরকার। টিকাদান কার্যক্রম জোরদারসহ সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ চলছে বলে জানিয়েছেন স্বাস্থ্য সচিব মো. কামরুজ্জামান চৌধুরী।
শনিবার (১১ এপ্রিল) বিশ্ব পারকিনসন দিবস উপলক্ষে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স অ্যান্ড হসপিটালে আয়োজিত এক সেমিনারে তিনি এসব কথা বলেন।
বর্তমান সময়ে দেশের হাম পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে স্বাস্থ্য সচিব বলেন, গত চার বছর টিকাদান কর্মসূচিতে কিছুটা ছেদ পড়ায় বর্তমানে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তবে এই সংকট মোকাবিলায় সরকার আন্তরিকভাবে কাজ করছে।
তিনি আরও বলেন, বিগত সরকারের ভুলের কারণে বর্তমানে হামের প্রভাব দেশব্যাপী বেড়েছে। সময়মতো টিকাদান কার্যক্রম অব্যাহত থাকলে এমন পরিস্থিতি তৈরি হতো না। বর্তমানে ৬ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের জন্য দেশব্যাপী টিকাদান কার্যক্রম চালানো হচ্ছে।
স্বাস্থ্য সচিব জানান, দেশে হামের টিকার কোনো ঘাটতি নেই। আগামীকাল রোববার (১২ এপ্রিল) থেকে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন, চট্টগ্রাম, ময়মনসিংহ ও বরিশালে টিকাদান কার্যক্রম শুরু হবে। পরবর্তীতে ২০ এপ্রিল থেকে সারা দেশে এ কার্যক্রম চালু করা হবে। গবেষক ও পরামর্শকদের সুপারিশ অনুযায়ী, ছয় মাস থেকে ৫৯ মাস বয়সী সব শিশুকে টিকার আওতায় আনা হচ্ছে।
এদিকে বিশ্ব পারকিনসন দিবস উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যাপক ডা. মুহাম্মদ আব্দুল মোমেন খান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডা. এটিএম সোলাইমান কবির। আলোচনা সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডা. মুহাম্মদ আক্তার হোসেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)