ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
জনগণ আমাদের ক্ষমা করবে না, যে কারণে বললেন ড.ইউনূস
ডুয়া ডেস্ক: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস দুবাইতে অনুষ্ঠিত ওয়ার্ল্ড গভর্নমেন্ট সম্মেলনের ফাঁকে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম ‘দ্য ন্যাশনাল’কে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে। অন্যথায় সাধারণ মানুষ তাদের ক্ষমা করবে না। তিনি আরো জানান, বর্তমান সরকারের সকল কুশীলবকে বিচারের আওতায় আনা হবে এবং কাউকে ছাড় দেওয়া হবে না।
ড. ইউনূস বলেন, “আমরা ভারত সরকারকে শেখ হাসিনাকে ফেরত দেওয়ার জন্য নোটিশ পাঠিয়েছি। তার বিরুদ্ধে মানবাধিকার বিষয়ক জাতিসংঘের হাইকমিশনের প্রতিবেদনসহ অসংখ্য প্রমাণ আমাদের হাতে রয়েছে। হাসিনা ও তার সরকার এবং তার সমর্থকদের অপকর্মের সবকিছুই নথিবদ্ধ করা হয়েছে। জাতিসংঘ এসব বিষয় নথিবদ্ধ করেছে এবং আমাদের কাছে পর্যাপ্ত প্রমাণ আছে।”
তিনি আরো বলেন, “আমরা ইতোমধ্যে আইনি প্রক্রিয়া শুরু করেছি এবং আশা করি এই প্রক্রিয়া চলবে এবং তাকে বিচারের আওতায় আনা সম্ভব হবে। এটা হওয়া উচিত, না হলে জনগণ আমাদের ক্ষমা করবে না।”
জাতিসংঘের তদন্ত কমিশনের গত সপ্তাহের প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, আওয়ামী সরকার ক্ষমতা ধরে রাখার জন্য তাদের দোসরদের মাধ্যমে ১,৪০০ মানুষকে হত্যা করেছে। যাদের মধ্যে ১৩ শতাংশ শিশু। অন্যদিকে পুলিশ জানিয়েছে যে হাসিনার পতন আন্দোলনে তাদের ৪৪ জন সদস্য নিহত হয়েছেন।
প্রফেসর ইউনূস ‘দ্য ন্যাশনাল’কে আরো জানান, সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) সঙ্গে তার সরকারের ভালো সম্পর্ক রয়েছে। তিনি বলেন, হাসিনা যখন দেশে সাধারণ মানুষকে হত্যা করছিল তখন আমিরাতের অনেক প্রবাসী বাংলাদেশি রাস্তায় নেমে বিক্ষোভ করেছিলেন। এই কারণে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছিল। সরকার গঠনের পর তিনি আমিরাতের প্রেসিডেন্টের সঙ্গে যোগাযোগ করে তাদের মুক্তি দেওয়ার অনুরোধ করেছিলেন।
তিনি বলেছিলেন, এই মানুষগুলো হয়তো আমিরাতের স্থানীয় আইন ভঙ্গ করেছে কিন্তু তারা দেশপ্রেমের কারণে প্রতিবাদ করেছিলেন। এই কথা শোনার পর আমিরাতের প্রেসিডেন্ট তাৎক্ষণিকভাবে আটককৃত বাংলাদেশিদের মুক্তি দেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি