ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
আমিরাত সফর শেষে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা
ডুয়া ডেস্ক: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সংযুক্ত আরব আমিরাতে দুই দিনের সফর শেষে আজ (১৪ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছেন।
প্রধান উপদেষ্টার প্রেস উইং এক ক্ষুদে বার্তায় জানায়, দুবাই বিমানবন্দরে সংযুক্ত আরব আমিরাতের ক্রীড়ামন্ত্রী ড. আহমেদ বেলহুল আল ফালাসি তাকে বিদায় জানান। তিনি এমিরেটসের একটি ফ্লাইটে দেশে ফেরেন।
দুবাইয়ে অনুষ্ঠিত ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে অংশ নেওয়ার পাশাপাশি তিনি সংযুক্ত আরব আমিরাতের কয়েকজন মন্ত্রীর সাথে বৈঠক করেন। এই বৈঠকগুলোতে বাংলাদেশি নাগরিকদের ভিসা নিষেধাজ্ঞা, বাণিজ্য ও ব্যবসার প্রসার, এবং চট্টগ্রাম বন্দরে আমিরাতি ব্যবসায়ীদের বিনিয়োগ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়।
ড. ইউনূস আমিরাতের বিভিন্ন কোম্পানিকে বাংলাদেশে তাদের কারখানা স্থানান্তরের আহ্বান জানান এবং আমিরাতের বাণিজ্যমন্ত্রী থানি বিন আহমেদ আল জেয়ৌদির প্রস্তাবের প্রেক্ষিতে আমিরাতি ব্যবসায়ীদের জন্য একটি বিশেষ শিল্প পার্ক স্থাপনে নীতিগত সম্মতি দেন।
বাণিজ্যমন্ত্রীর সাথে আলোচনায় তিনি বাংলাদেশকে স্বল্প খরচের শ্রমশক্তি ব্যবহার করে একটি হালাল পণ্য উৎপাদন কেন্দ্রে পরিণত করার কথা বলেন। বাণিজ্যমন্ত্রী থানি বিন আহমেদ আল জেয়ৌদি অদূর ভবিষ্যতে একটি উচ্চপর্যায়ের বাণিজ্য ও বিনিয়োগ প্রতিনিধি দল নিয়ে বাংলাদেশ সফরে আসার আগ্রহ প্রকাশ করেছেন।
ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট শেষে ড. মুহাম্মদ ইউনূস এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটে দেশের উদ্দেশে রওনা হন।
এই সফরে তার সাথে ছিলেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, বিশেষ দূত লুৎফে সিদ্দিকী এবং সিনিয়র সচিব লামিয়া মোরশেদ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি