ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
বিএসইসি নির্বাহী পরিচালক এম. হাছান মাহমুদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
নিজস্ব পওতিবেদক: বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্বাহী পরিচালক এম. হাছান মাহমুদের অবসর গ্রহণ উপলক্ষে এক বর্ণাঢ্য বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। গত ৭ এপ্রিল ২০২৪, রবিবার বিকাল ৩:১৫ মিনিটে রাজধানীর বিএসইসি মাল্টিপারপাস হলে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
বিএসইসি’র কমিশনার মো: মহসিন চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে কমিশনের সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিএসইসি’র কমিশনার মো: আলী আকবর, নির্বাহী পরিচালক মো: আনোয়ারুল ইসলাম এবং বিদায়ী অতিথি এম. হাছান মাহমুদ বক্তব্য রাখেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৭ এপ্রিল অনুষ্ঠিত কমিশনের ৯০৭তম সভায় এম. হাছান মাহমুদের অবসর জীবন আনন্দময় ও সুস্বাস্থ্যকর হোক এই কামনা করে সর্বসম্মতিক্রমে একটি ধন্যবাদ প্রস্তাব গৃহীত হয়। বিএসইসি চেয়ারম্যানের পক্ষ থেকে শুভেচ্ছা প্রস্তাব সম্বলিত একটি পত্রও সভায় পেশ করা হয়। সভায় বক্তারা এম. হাছান মাহমুদের দুই দশকের বেশি সময়ের দীর্ঘ কর্মজীবনের ভূয়সী প্রশংসা করেন। তারা তাঁর সততা, মেধা, নিষ্ঠা এবং সঠিক সিদ্ধান্ত গ্রহণের দক্ষতার কথা বিশেষভাবে উল্লেখ করেন। পুঁজিবাজারের শৃঙ্খলা রক্ষা এবং বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধিতে তাঁর সাহসী ও দূরদর্শী ভূমিকার কথা অনুষ্ঠানে স্মরণ করা হয়।
এম. হাছান মাহমুদের দীর্ঘ ও সফল কর্মজীবনের স্মৃতিচারণ করে বলা হয়, তিনি ২০০১ সালের ১৭ সেপ্টেম্বর উপ-পরিচালক হিসেবে কমিশনে যোগদান করেন। পরবর্তীতে তিনি ২০০৬ সালে পরিচালক এবং ২০১১ সালে নির্বাহী পরিচালক হিসেবে পদোন্নতি লাভ করেন। দীর্ঘ কর্মজীবনে তিনি কর্পোরেট ফিন্যান্স ডিভিশন, ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট ডিভিশন, এনফোর্সমেন্ট ডিভিশন এবং ইন্টারনাল অডিট অ্যান্ড কমপ্লায়েন্সসহ বিএসইসির বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগে সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন।
অনুষ্ঠানের শেষে বিদায়ী নির্বাহী পরিচালককে কমিশনের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। উল্লেখ্য, গতকাল ৮ এপ্রিল ২০২৪ তারিখে বিএসইসি’র পরিচালক ও মুখপত্র মো: আবুল কালাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ছাদখোলা গাড়িতে লংমার্চে নাসীরুদ্দীন পাটওয়ারী, গাড়িটি কার?