ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
২০ এপ্রিল থেকে সারা দেশে হাম টিকাদান শুরু: স্বাস্থ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: হামের টিকাদান কার্যক্রম সামনে রেখে প্রস্তুতি জোরদার করা হয়েছে এবং আগামী ২০ এপ্রিল থেকে সারা দেশে একযোগে এই কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
বুধবার (৮ এপ্রিল) জাতীয় সংসদ অধিবেশনে দেশব্যাপী হামের প্রাদুর্ভাব নিয়ে জরুরি জনগুরুত্বপূর্ণ নোটিশ উত্থাপন করেন স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। এ বিষয়ে জবাব দিতে গিয়ে স্বাস্থ্যমন্ত্রী জানান, দেশে হামের টিকার মজুত পর্যাপ্ত এবং নিরবচ্ছিন্ন টিকাদান নিশ্চিত করতে প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হয়েছে।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আগে নির্ধারিত সময়ের তুলনায় ১৪ দিন এগিয়ে এনে আগামী ২০ এপ্রিল থেকে সারা দেশে হামের টিকা কার্যক্রম শুরু করা হচ্ছে। শিশুদের সুরক্ষা নিশ্চিত করতে পর্যাপ্ত টিকার সরবরাহ রয়েছে।’
তিনি আরও বলেন, ‘হাম প্রতিরোধে টিকা ব্যবস্থাপনায় অতীতে কিছু সীমাবদ্ধতা ও চ্যালেঞ্জ থাকলেও বর্তমান সরকার তা কাটিয়ে উঠতে সক্ষম হয়েছে। বর্তমান প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশের শিশুদের জন্য প্রয়োজনীয় টিকা সংগ্রহ নিশ্চিত করা হয়েছে।’
মন্ত্রী উল্লেখ করেন, ‘যারা দীর্ঘ সময় ধরে বেতন পাননি, তাদের বেতন পর্যায়ক্রমে পরিশোধ করা হচ্ছে। পাশাপাশি অন্যান্য প্রশাসনিক ও কার্যক্রমগত সমস্যাগুলো সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে।’
সংসদে তিনি জানান, ‘দেশে বর্তমানে ২ কোটি ১৯ লাখ ডোজ হামের টিকা মজুত রয়েছে এবং আরও টিকা সংরক্ষিত আছে। দুর্নীতি ও বিলম্ব এড়াতে টেন্ডার প্রক্রিয়া বাদ দিয়ে সরাসরি ইউনিসেফ থেকে টিকা সংগ্রহ করা হচ্ছে। ৫ এপ্রিল থেকে ঝুঁকিপূর্ণ উপজেলাগুলোতে টিকাদান কার্যক্রম পরিচালনার জন্য ৩৪ লাখ ৮৩ হাজার ডোজ টিকা বিতরণ করা হয়েছে। এক ভায়ালে ১০ ডোজ করে টিকা দেওয়া যায়। হাম-রুবেলা ক্যাম্পেইনের জন্য মোট ২ কোটি ১৯ লাখ ডোজ টিকা সংগ্রহ করা হয়েছে।’
তিনি আরও জানান, সংক্রমণ নিয়ন্ত্রণে পর্যাপ্ত টিকা মজুত রয়েছে এবং কোল্ড চেইন ব্যবস্থা যথাযথভাবে বজায় রাখা হচ্ছে।
মন্ত্রী শেষে হাম নিয়ে জনমনে অযথা আতঙ্ক না ছড়ানোর আহ্বান জানান এবং সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত