ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
ডিএসইর স্বতন্ত্র পরিচালক হলেন ব্রিগেডিয়ার আশিকুর রহমান
নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) স্বতন্ত্র পরিচালক হিসেবে নতুন দায়িত্ব গ্রহণ করেছেন ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ আশিকুর রহমান, এসপিপি, পিবিজিএম, এনডব্লিউসি, পিএসসি।
মঙ্গলবার (৭ এপ্রিল) অনুষ্ঠিত ডিএসইর ১ হাজার ১১২তম পর্ষদ সভায় তিনি আনুষ্ঠানিকভাবে যোগ দেন।
এর আগে গত ৩০ মার্চ বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সভায় তাকে ডিএসইর স্বতন্ত্র পরিচালক হিসেবে নিয়োগের সিদ্ধান্ত গৃহীত হয়।
দীর্ঘ কর্মজীবনে তিনি বাংলাদেশ সেনাবাহিনীর পদাতিক কোরে ১৯৯৬ সালে কমিশন লাভ করেন এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে দক্ষতা ও নেতৃত্বের পরিচয় দেন। দায়িত্ব পালনের ধারাবাহিকতায় তিনি ২০২২, ২০২৩-২৪ এবং ২০২৬ সালে তিনটি পদাতিক ব্রিগেডের কমান্ডার হিসেবে সফলভাবে দায়িত্ব পালন করেন। এছাড়া ২০১৩ থেকে ২০১৬ সাল পর্যন্ত একটি পদাতিক ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার হিসেবেও দায়িত্বে ছিলেন।
স্টাফ পর্যায়ে তিনি জেনারেল স্টাফ অফিসার (অপারেশনস)-৩ এবং একটি পদাতিক ব্রিগেডে ব্রিগেড মেজর (চিফ অপারেশন অফিসার) হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদর দপ্তরে পরিচালক (পরিকল্পনা), একটি পদাতিক ডিভিশনে কর্নেল স্টাফ (চিফ অপারেশন অফিসার) এবং রাষ্ট্রপতির সচিবালয়ে সহকারী সামরিক সচিব (এএমএসপি) হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
প্রশিক্ষণ ও একাডেমিক ক্ষেত্রে তিনি ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ (ডিএসসিএসসি), মিরপুরে ডিরেক্টিং স্টাফ এবং সিনিয়র ইনস্ট্রাক্টর (ক্লাস ‘এ’) হিসেবে দায়িত্ব পালন করেছেন। শিক্ষাগত যোগ্যতায় তিনি বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) থেকে ডিফেন্স স্টাডিজে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। এছাড়া ডিএসসিএসসি, মিরপুর, চীনের নানজিং আর্মি কমান্ড কলেজ এবং যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওয়ার কলেজ থেকে বিভিন্ন সামরিক কোর্স সম্পন্ন করেন।
আন্তর্জাতিক অভিজ্ঞতায় তিনি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে তিনবার দায়িত্ব পালন করেছেন। আইভরি কোস্টে BANBAT-4-এ কোম্পানি সেকেন্ড-ইন-কমান্ড হিসেবে একবার এবং সিরিয়ার UNSMIS ও আইভরি কোস্টের UNOCI মিশনে দু’বার মিলিটারি অবজারভার হিসেবে কাজ করেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ছাদখোলা গাড়িতে লংমার্চে নাসীরুদ্দীন পাটওয়ারী, গাড়িটি কার?
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)