ঢাকা, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
জুলাই আন্দোলন নিয়ে বিএনপির ভূমিকা প্রশ্নবিদ্ধ: শিশির মনির
নিজস্ব প্রতিবেদক: গণভোট ও রাজনৈতিক প্রসঙ্গ নিয়ে তীব্র মন্তব্য করেছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। তিনি দাবি করেন, ৭০ শতাংশ মানুষ গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিয়েছে। তার ভাষায়, যারা জুলাই সংস্কার থেকে সরে এসেছে, তারা শহীদ জিয়াউর রহমানের রাজনীতি থেকে বহু দূরে অবস্থান করছে। পাশাপাশি জুলাই সংস্কার প্রচার করে ক্ষমতায় এসে একটি দল এখন অবস্থান বদলে সম্পূর্ণ বিপরীত অবস্থানে গেছে।
সোমবার (৬ এপ্রিল) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে রাকসু আয়োজিত ‘গণভোটের রায় বাস্তবায়নে গড়িমসি: সংকটের পথে দেশ’ শীর্ষক আলোচনা সভায় বক্তব্য দেন তিনি। অনুষ্ঠানে তিনি এসব মন্তব্য করেন।
শিশির মনির বলেন, তাদের কর্মকাণ্ড দেখে মনে হয় তারা সংবিধান সম্পর্কে সুস্পষ্ট ধারণা রাখে না। ৫ আগস্টের পর দেশের জনগণ আর কারও ভয়ভীতি মেনে নেয় না। এ সময় দেশের মানুষ দুর্নীতির ব্যবস্থার পরিবর্তন চেয়েছে। তিনি আরও বলেন, যদি কেউ আবারও গুমের সংস্কৃতি ফিরিয়ে আনতে না চান, তাহলে ‘গুম অধ্যাদেশ’কে আইনে পরিণত করতে হবে। তা করতে পারলে তবেই জনগণের আস্থা ফিরবে।
তিনি আরও প্রশ্ন তোলেন, বিদেশ থেকে এসে হঠাৎ করে সংসদে নীরব থাকা এবং পরে অন্যত্র উপস্থিত হওয়া এমন আচরণ জনগণ কীভাবে গ্রহণ করবে। সংসদে উত্তর না দিয়ে অন্য জায়গায় সময় কাটানো নিয়েও তিনি সমালোচনা করেন।
শিশির মনিরের মতে, জুলাই আন্দোলনকে বিএনপি গুরুত্ব দিতে চায় না। তার দাবি, যারা ওই আন্দোলনে জীবন দিয়েছে, আহত বা পঙ্গু হয়েছে, তাদের মধ্যে বিএনপির নেতাকর্মীদের উপস্থিতি খুঁজে পাওয়া কঠিন। তাই দলটি এ আন্দোলনকে গুরুত্ব দিচ্ছে না বলে তিনি মন্তব্য করেন।
তিনি আরও বলেন, অতীতে সামাজিক মাধ্যমে মত প্রকাশ করলে রাতের বেলায় বিভিন্ন সংস্থা বাসায় হাজির হতো, যা এখনো চলমান এমন অভিজ্ঞতা থেকে এটিকে তিনি ফ্যাসিবাদ হিসেবে আখ্যা দেন। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রসমাজ আবারও জেগে উঠলে গণভোটের রায় বাস্তবায়ন বাধাগ্রস্ত হবে না বলেও তিনি মত দেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড খেলা শেষ, জানুন ফলাফল
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল ম্যাচ সরাসরি দেখবেন যেভাবে
- চলছে আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড ম্যাচ, LIVE দেখুন এখানে
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ম্যাচ, এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি দ্বিতীয় বর্ষের ফল প্রকাশ, দেখুন এখানে
- আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল ম্যাচের টিকিটের দাম কত? জানুন বিস্তারিত
- আজ আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: কবে, কখন, কোথায় ম্যাচ
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল খেলা শুরু, LIVE দেখুন এখানে
- লন্ডনে উপাচার্যের সঙ্গে ঢাবি অ্যালামনাই ইউকে শাখার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির বি ইউনিটের ফল প্রকাশ, দেখুন এখানে
- আজকের খেলার সময়সূচি (১৩ জুলাই)
- আজকের খেলার সময়সূচি (১৫ জুলাই)
- আজকের খেলার সময়সূচি (১২ জুলাই)
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: জানুন লাইভ দেখার উপায়