ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
আজকের বাজারে স্বর্ণের দাম (৫ এপ্রিল)
নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে আবারও সোনার দামে বড় ধরনের উল্লম্ফন দেখা গেছে, যা নতুন করে রেকর্ড ছুঁয়েছে। সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট সোনার ভরি প্রতি দাম ৩ হাজার ২৬৬ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪৭ হাজার ৯৭৭ টাকা। বুধবার (১ এপ্রিল) সকাল ১০টা থেকে নতুন এই মূল্য কার্যকর হয়েছে।
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক বিজ্ঞপ্তিতে জানায়, স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দাম বৃদ্ধির কারণেই এই নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।
টানা চার দফায় বাড়লো ১৩ হাজার ১২২ টাকা
বাজুসের তথ্য অনুযায়ী, এটি সোনার দামের টানা চতুর্থ দফা বৃদ্ধি। এর আগে গতকালও ৩ হাজার ২৬৬ টাকা বাড়ানো হয়েছিল। ২৮ মার্চ দুই দফায় ৬ হাজার ৫৯০ টাকা বাড়ানো হয়। সব মিলিয়ে কয়েক দিনের ব্যবধানে চার দফায় ভরিপ্রতি সোনার দাম বেড়েছে মোট ১৩ হাজার ১২২ টাকা।
বিভিন্ন ক্যারেটের সোনার নতুন দাম
বুধবার সকালে বাজুসের প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে এই নতুন দর নির্ধারণ করা হয়। কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে—
২২ ক্যারেট: প্রতি ভরি ২,৪৭,৯৭৭ টাকা (আগে ২,৪৪,৭১১ টাকা)
২১ ক্যারেট: প্রতি ভরি ২,৩৬,৭২১ টাকা (আগে ২,৩৩,৫৭২ টাকা)
১৮ ক্যারেট: প্রতি ভরি ২,০২,৮৯৫ টাকা (আগে ২,০০,২১৩ টাকা)
সনাতন পদ্ধতি: প্রতি ভরি ১,৬৫,২৭৯ টাকা (আগে ১,৬৩,০৬৩ টাকা)
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বুধবার সকাল ৯টা ৫৯ মিনিট পর্যন্ত পুরোনো দর কার্যকর ছিল, এরপর সকাল ১০টা থেকে নতুন দর কার্যকর হয়েছে।
রুপার দাম অপরিবর্তিত
সোনার দাম বাড়লেও রুপার দামে কোনো পরিবর্তন আনা হয়নি। বর্তমানে-
২২ ক্যারেট: ৫,৭১৫ টাকা
২১ ক্যারেট: ৫,৪২৪ টাকা
১৮ ক্যারেট: ৪,৬৬৬ টাকা
সনাতন পদ্ধতি: ৩,৪৯৯ টাকা
সোনার দামের এই ধারাবাহিক ঊর্ধ্বগতি বাজারে অস্থিরতা তৈরি করেছে এবং সাধারণ ক্রেতাদের মধ্যে উদ্বেগ বাড়িয়েছে। আন্তর্জাতিক বাজারের প্রভাব ও স্থানীয় চাহিদার ওপর ভিত্তি করেই নিয়মিত দাম সমন্বয় করছে বাজুস।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি