ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
উপনির্বাচন ঘিরে বগুড়ায় ৮ প্লাটুন বিজিবি মোতায়েন
নিজস্ব প্রতিবেদক: বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা হিসেবে ৮ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। নির্বাচনকে ঘিরে মাঠ পর্যায়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ২ এপ্রিল থেকে ১১ এপ্রিল পর্যন্ত মোট ১০ দিন এসব বিজিবি সদস্য নির্বাচনী এলাকায় দায়িত্ব পালন করবেন। তারা নির্বাচন-পূর্ব, নির্বাচনকালীন এবং নির্বাচন-পরবর্তী সময়েও স্ট্রাইকিং ফোর্স হিসেবে টহল ও নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করবেন।
এরই মধ্যে বিজিবি সদস্যরা বগুড়া সদর উপজেলার তিনটি বেইজ ক্যাম্পে অবস্থান নিয়ে মাঠ পর্যায়ের দায়িত্ব শুরু করেছেন। শুক্রবার (৩ এপ্রিল) থেকে তারা সক্রিয়ভাবে এলাকায় টহল ও নজরদারি কার্যক্রম চালাচ্ছেন।
বগুড়া-৬ আসনের রিটার্নিং কর্মকর্তা ফজলুল করিম বিষয়টি নিশ্চিত করে বলেন, নির্বাচনের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি মোতায়েন করা হয়েছে। নির্ধারিত সময় অনুযায়ী তারা দায়িত্ব পালন করবে।
এদিকে নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি বিজিবিও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ছাদখোলা গাড়িতে লংমার্চে নাসীরুদ্দীন পাটওয়ারী, গাড়িটি কার?