ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
চাকরিচ্যুত পুলিশ সদস্যদের হামলায় আহত ডিসি-ওসি, আটক পাঁচ
ডুয়া ডেস্ক : চাকরিতে পুনর্বহালের দাবিতে সচিবালয়ের সামনে আন্দোলনরত চাকরিচ্যুত পুলিশ সদস্যদের হামলায় আহত হয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-কমিশনার (ডিসি) মাসুদ আলম ও শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মনসুর। এ ঘটনায় পাঁচজনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে।
এ বিষয়ে শাহবাগ থানার ওসি মোহাম্মদ খালিদ মনসুর সংবাদমাধ্যমকে জানান, চাকরিচ্যুত পুলিশ সদস্যরা সচিবালয় ঘেরাও করেছিলেন। পরে আমরা আমাদের দায়িত্ব পালন করতে গেলে তারা আমাদের বাধা দেন এবং আমাদের ওপর হামলা করেন। এরপর আমরা সেখান থেকে তাদের কয়েকজনকে আটক করি।
ঘটনাস্থলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রমনা বিভাগের উপ-কমিশনার (ডিসি) মাসুদ আলম বলেন, আমরা তাদের বলেছি সচিবালয়ের সামনে থাকা যাবে না। আমরা তাদের সরিয়ে দিতে চাইলে তারা আমাদের ওপর হামলা করেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঘটনার আগে দুপুর ১২টার দিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে মিছিল নিয়ে সচিবালয়ের দিকে রওনা হন চাকরিচ্যুত পুলিশ সদস্যরা। সচিবালয়ের সামনে পৌঁছানোর আগে দুই জায়গায় ব্যারিকেড দিয়ে বাধা দেয় পুলিশ। তারা পুলিশের বাধা অতিক্রম করে সচিবালয়ের সামনে গিয়ে অবস্থান করেন।
এ সময় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাদের সচিবালয়ের সামনে থেকে সরে যেতে বলেন। কিন্তু তারা সরতে রাজি না হলে বাকবিতণ্ডা বাঁধে। একপর্যায়ে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষের ঘটনা ঘটে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি